শীতকে গোল দিয়ে উইকেন্ডে বৃষ্টির দাপট বঙ্গের এই সব জেলায় !! 

শীতের মাঝে বর্ষার আভাস যেনো কিছুতেই পিছু হটছে না ২০২৪ এ। শীতের সাথে দাপিয়ে রাজত্ব চালাচ্ছে বৃষ্টি। এক এক সময় তো বৃষ্টির জেরে শীতের বাজার মন্দায় চলে যাচ্ছে। মাঘের মাঝে  ঠাণ্ডায় যখন কম্বল মুড়ি দেওয়ার কথা তখন আবহাওয়া দপ্তরের গলায় বৃষ্টিতে রেন কোট আর ছাতা নিয়ে ঘোরার সুর। এখন সোয়েটারের বদলে যদি রেন কোট পরে ছাতা হাতে ঘুরতে হয়, তাহলে টা বোধ হয় খুব একটা স্বস্তির হবে না বঙ্গবাসির কাছে।

আজ্ঞে হ্যাঁ, শীতের মাঝেই উইকেন্ডে আবারও কলকাতা সহ দক্ষিণ বঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির আভাস দিলো আবহাওয়া দপ্তর। যদিও গত দুই দিনে এর আবহাওয়া দেখে সাধারণ মানুষও বেশ বুঝতে পেরেছে যে বৃষ্টির হাত থেকে শীতেও রেহাই নেই।  বঙ্গোপসাগরে উচ্চচাপ তৈরি হয়েছে। যার ফলে জলীয় বাষ্প পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। আর তার জেরেই দক্ষিণ বঙ্গের জেলা গুলিতে মেঘলা আকাশ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ করা গেছে গত দুই তিন দিন ধরে।

দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা গুলিতে বৃষ্টি হলেও সাধারণত পুরুলিয়ায় খুব বেশি বৃষ্টিপাত হতে দেখা যায় না। তবে এই উচ্চচাপের হাত থেকে রক্ষা পায়নি পুরুলিয়াও। পুরুলিয়া তেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে।

সাথেই দক্ষিণ বঙ্গের আরো বেশ কিছু জেলায় বৃষ্টি হচ্ছে এবং হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাদের খবর অনুসারে পুরুলিয়ার সাথেই বাঁকুড়া , পূর্ব বর্ধমান , পশ্চিম বর্ধমান , পূর্ব মেদিনীপুর‌‌ , হাওড়া , হুগলির বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। তবে,  কোথাও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে।

আপনাদের আরো জানাই যে দক্ষিণের জেলা গুলোতে এই বৃষ্টির সাথেই কিন্তু শীতের তীব্রতা বেশ কমতে দেখা গেছে। বাঁকুড়া তে এদিন সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস হতে দেখা গেছে, এবং সর্ব নিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি রয়েছে।

এর সাথেই উত্তরের জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, কাশিয়াং এও বৃষ্টি হতে পারে। তবে সেদিকে কিন্তু শীতের তীব্রতা কমবে না। বরং শীতের মাঝেই বৃষ্টির আমেজ উপভোগ করতে হবে।