শেষ বর্ষায় মাথায় হাত চাষিদের, সপ্তাহান্তে ভারী বৃষ্টি পাতের সম্ভাবনা উত্তর ও দক্ষিণ বঙ্গে !!

রাজ্যের উভয় দিকেই ভারী বৃষ্টিপাত হওয়ায় খবর জানালো আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণ বঙ্গের জেলা গুলিতে শনি বার থেকে রবিবার অবধি টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

আবার রবিবারে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলায়। এর মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে  সবচেয়ে বেশি বৃষ্টি হবে বলে জানা গেছে ইতিমধ্যে।

দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অবশ্য রবিবার এর পর থেকে  ক্রমশ কমবে। রোদ উঠবে এবং সঙ্গে বাড়বে তাপমাত্রা, আর  বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে।

রবি ও সোমবার বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। মঙ্গলবার থেকে বাড়বে অস্বস্তি দক্ষিণ বঙ্গে।

শনিবার বীরভূম, মুর্শিদাবাদ , বর্ধমান জেলায় দুই এক পশলা বৃষ্টি হতে পারে।

আবার অতি বৃষ্টির কারণে উত্তরবঙ্গে নদীগুলির জল স্তর বাড়বে। একই সঙ্গে অসম মেঘালয় সহ উত্তর-পূর্ব ভারতের উপরের দিকে রাজ্যগুলিতে বৃষ্টির প্রভাব পড়বে। বেশকিছু নদীর জলস্তর বিপদসীমার উপরে দিয়ে বইতে পারে। নদী সংলগ্ন কিছু এলাকা প্লাবিত হতে পারে। নীচু এলাকায় জল চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।