“ডাক্তার আমাকে বাঁচাও”, ইঁদুর মারার বিষ খেয়ে হাসপাতালে পৌঁছল যুবক, ভিডিও ভাইরাল !! 

দুনিয়াতে রোজই নানান ধরনের ঘটনা ঘটে চলেছে। কিছু তো খুবই সিরিয়াস আর কিছু ঘটনা বড়োই হাস্যকর। সেসব অনবরত ভাইরাল হতে থাকে ইন্টারনেট পাড়ায়। যা দেখে বিভিন্ন রকম মতবাদ জানান নেট নাগরিকরা। তেমনি এক ঘটনা ঘটলো উত্তরপ্রদেশে। যা দেখে এক দল মানুষ রীতিমত উদ্বিগ্ন আবার কিছু মানুষ তো হেসে লুটোপুটি খাচ্ছে।  ব্যাপারটা ঠিক কি আসুন জেনে নেওয়া যাক।

বলা হয়ে থাকে রাগ নাকি মানুষের সবচেয়ে বড় শত্রু। একজন রাগান্বিত ব্যক্তি নিজের ক্ষতি করতে দুইবার ভাবেন না অনেক সময়। এমনকি রেগে গেলে মানুষ অন্যের এবং সাথে  নিজের জীবন অবধি নিয়ে নিতে পারে। রাগ একজন ব্যক্তির মানসিক স্বাস্থ্য বা তার শারীরিক স্বাস্থ্যের জন্য ভাল নয় তা জানা সত্ত্বেও, লোকেরা এখনও তাদের আবেগ নিয়ন্ত্রণ করতে অক্ষম। একজন ব্যক্তি ছোটখাটো বিষয়ে তার মেজাজ হারিয়ে ফেলে এবং তারপর নিজের ক্ষতি করে। সম্প্রতি সম্বল জেলার একটি সরকারি হাসপাতালে এর নজির দেখা গেছে।

কি ঘটলো সম্বলে?

উত্তরপ্রদেশের সম্বল জেলার একটি হাসপাতালের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে এক যুবককে হাসপাতালে দৌড়াতে দেখা গেছে। এই যুবক অবিরাম কাঁদছিল এবং ডাক্তারের কাছে তার জীবন বাঁচাতে অনুনয় বিনয় করছিল। লোকটিকে কি ব্যাপার জিজ্ঞেস করা হলে সে জানায় সে বিষ খেয়ে এসেছে। এখন তিনি ভয় পাচ্ছেন যে তিনি মারা যেতে পারেন।

সাথে বিষ নিয়ে এসেছিল

ভিডিওতে দেখা যায় তাকে একটানা কাঁদতে।  দৌঁড়ে হাসপাতালে ঢুকে সোজা বিছানায় শুয়ে পরেন। সাথে কাঁদতে থাকেন,   চিৎকার করে ডাক্তারকে বাঁচাতে বলেন। তিনি বিষ খেয়েছে। ওই ব্যক্তি তার সাথে একটি বিষের প্যাকেটও নিয়ে এসেছিলেন, যা তিনি সামান্য বিষয় নিয়ে রাগ করে খেয়েছিলেন। সঙ্গে সঙ্গে তার চিকিৎসাও শুরু করেন চিকিৎসকরা। হাসপাতালে উপস্থিত এক ব্যক্তি পুরো ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।

মানুষ তো হেসে লুটোপুটি

ইঁদুর মারার বিষ খেয়ে আতহত্যার চেষ্টা কিন্তু এটাই প্রথম নয়। এর আগেও বহু মানুষ এই চেষ্টায় আতহত্যা করবেন বলে স্থির করেছেন।অনেক সময় ক্ষতি বেশ দূর পর্যায় অবধি এগিয়েছে।  তবে সেই সব ঘটনার কেউ ভিডিও করেছে বলে জানা যায়নি।

https://x.com/news24tvchannel/status/1751988797737431198

এই ক্ষেত্রে, ভিডিওটি শেয়ার হতেই ভাইরাল হয়ে যায়। এখন পর্যন্ত এটি লক্ষ লক্ষ বার দেখা হয়েছে। ভিডিওটি দেখার পর অনেকে ক্ষুব্ধ হলেও অনেকে এটি উপভোগ করেছেন। এক যুবক লিখেছেন, বিষ খেয়েও তিনি বেঁচে আছেন। যদিও একজন লিখেছেন যে এই ইঁদুরের বিষ কিছুই করে না। সেও একবার খেয়েছে। একদল মানুষ এটা নিয়ে হাসাহাসি করলেও অনেকেই উদ্বেগ প্রকাশ করে জিজ্ঞেস করেন, এখন তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন।