Year End 2023: সীমা-জ্যোতি এবং অঞ্জু, প্রেম এবং অবিশ্বাসের সেই গল্প যা এই বছর আমার আপনার নজর কেড়েছিল !! 

২০২৩ সাল শেষ হবে আর দুইদিনের মধ্যেই। সোশ্যাল মিডিয়ার প্রতিপত্তির জেরে প্রতি বছরই নতুন কিছু মানুষ কে আমরা চিনতে পারি। যারা কোনো না কোনো কারণে ভাইরাল হয়ে যান। এই বছর এমন কিছু ঘটনাও ঘটেছে, এবং সাথেই এমন কিছু মানুষ নিজেদের কর্মকাণ্ডের জন্য ভাইরাল হয়েছেন যাদেরকে ইন্টারনেট দুনিয়ার মানুষ সহজে ভুলতে পারবে না। আর  সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব খবর ব্যাপক প্রচার পায়। পাকিস্তান থেকে ভারতে আসা সীমা হায়দার, এসডিএম হওয়ার পর স্বামীর সঙ্গে আলাদা হওয়া এসডিএম হওয়া জ্যোতি মৌর্য এবং ভারত থেকে পাকিস্তানে যাওয়া অঞ্জুকে অনেকেরেই মনে থাকবে। যাদের সম্পর্কে  মানুষ নিজের মতামত অবধি দিয়েছেন। শেয়ার করেছেন তাদের গল্প। আজ আমরা এক নজরে দেখে নেবো সারা বছরে প্রচারে থাকা প্রেম এবং  বিচ্ছেদ যাদের ভাইরাল করে তুলেছে সেই সব মানুষের গল্প।

সীমা হায়দার: সীমা হায়দার পাকিস্তানের বাসিন্দা এবং চার সন্তানের মা। ২০১৯ সালে, তিনি অনলাইন গেম খেলতে গিয়ে নয়ডায় বসবাসকারী শচীনের সংস্পর্শে আসেন। এরপর দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে যা পরে প্রেমে রূপ নেয়। শচীনকে বিয়ে করার জন্য সীমা নেপাল হয়ে অবৈধভাবে ভারতে পৌঁছান এবং তারপর তার প্রেমিক শচীনের কাছে আসেন। এর পর দুজনেই বিয়ে করেন। তাকে নিয়ে তুমুল আলোচনা চলছে সর্বত্র।

জ্যোতি মৌর্য: এসডিএম হওয়ার পর জ্যোতি মৌর্যও শিরোনামে ছিলেন। সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত হন তিনি। লোকেরাও তাদের নিজস্ব উপায়ে এটি সম্পর্কে মন্তব্য করেছে। অনেকে বলেছেন, এটা স্বামী-স্ত্রীর মধ্যেকার বিষয়, আবার অনেকে প্রশ্ন তুলেছেন এবং বিয়ের পর স্ত্রীকে লেখাপড়া করানো নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। এই পুরো পর্বে, জ্যোতি মৌর্যের সাথে সম্পর্কের জন্য সংবাদে থাকা অফিসার মনীশ দুবেকে সাসপেন্ড করা হয়েছে।

অঞ্জু: সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর পাকিস্তানি প্রেমিক নাসরুল্লাহকে বিয়ে করে ফাতিমা হয়ে ওঠা অঞ্জু এখন ভারতে ফিরে এসেছেন। অঞ্জু ২১ জুলাই পাকিস্তানে পৌঁছান এবং ২৯ নভেম্বর ভারতে ফিরে আসেন। অঞ্জু তার স্বামী অরবিন্দকে বেড়াতে যাবে বলে পাকিস্তানে গিয়েছিল এবং সাথে এটাও জানিয়েছিল যে সে ২-৩ দিনের মধ্যে ফিরবে। তবে তার ভিসার বিবরণ বের হলে জানা যায়, ৯০ দিনের ভিসায় তিনি সেখানে গেছেন। সেখানে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ফাতিমা হন এবং তার ফেসবুক বন্ধু নাসরুল্লাহকে বিয়ে করেন। এখন ভারতে ফেরার পর থেকে আবারও খবরে এসেছেন তিনি।