শিল্পী মানুষের কদর তার ভক্তরা যদি না করেন তাহেল সেই শিল্পীর মূল্য কিন্তু অনেকখানি কমে আসে। আবার ভক্তদের করা অতিরিক্ত বেশি কদরও যেনো অনেক সময় মাথা ব্যথার কারণ হয়ে ওঠে শিল্পীদের কাছে। আমরা এই মুহূর্তে কথা বলছি শিল্পী রুপম ইসলাম এর। যিনি ফসিলস ব্যান্ডের মূল গায়ক। আর ভক্ত মহলে রুপম ইসলাম এবং ব্যান্ড ফসিলস এর জনপ্রিয়তা ঠিক কতটা তা আর লিখে বোঝানোর প্রয়োজন পরে না। সম্প্রতি ফসিলস ব্যান্ড তার জন্মদিন পালন করলো কালনা তে একটি অনুষ্ঠান চলকালীন।
তবে এখন আমরা কথা বলবো রুপম ইসলাম কে নিয়ে ওঠা নতুন একটি বিতর্কের। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একটি অনুষ্ঠান শেষে রুপম ইসলাম তার টিম সহ হেঁটে আসছেন। আর তাদের দেখে একদল মানুষ যারা কিনা রুপমের সাথে ছবি তুলতে চাইছিলেন, তারা এগিয়ে আসছেন। রুপম ছবি তুলতে বারণ করলেও ভক্তরা কিন্তু নিষেধ অবজ্ঞা করে এগিয়ে আসেন এবং ছবি তোলার জন্য বেশ জোরাজুরি করতে থাকেন। যার ফলে রুপম ইসলাম মেজাজ হারিয়ে ফেলেন এবং সাথেই এমন কিছু বাক্য প্রয়োগ করেন ভক্তদের উদ্যেশে যা বেশ অপ্রীতিকর।
সোশ্যাল মিডিয়াতে নানা মন্তব্য হচ্ছে রুপম কে নিয়ে
রুপম ইসলাম অতীব জনপ্রিয় একজন গায়ক যার ফ্যান ফলোয়িং গুনে শেষ করা যাবে না। আর তিনি যখন মেজাজ হারিয়ে রাগ প্রকাশ করে ফেলেন প্রকাশ্যে তখন তাকে নিয়ে মন্তব্যর ঝড় উঠবে তা বলাই বাহুল্য। রুপম কে নিয়ে মানুষ মন্তব্য করায় দুই দলে বিভক্ত হয়ে গেছেন। একদল মানুষ বলেছেন রুপম একেবারেই ঠিক কাজ করেননি। ভক্তদের সাথে ছবি তোলার ইচ্ছে নাই বা থাকতে পারে। সেটা সহজেই এড়িয়ে যাওয়া যেত। তাই বলে গালিগালাজ করবার কোনো প্রয়োজন ছিলো না। কেউ কেউ তো এটাও বলে বসেছেন যে রুপম ইসলাম নেশা করে এসব কথা বলছিলেন। তাই এসবের কোনো ভিত্তি নেই।
কিন্তু অন্যদিকে একদল মানুষ কিন্তু রুপমের পক্ষে কথা বলে বলছেন যে রুপম কোনো ভুল কাজ করেননি। কারণ একজন শিল্পীর সর্বদা মুড ঠিক থাকবে এমনটা হওয়া সম্ভব নয়। ভক্তরা ওই ভাবে ধাওয়া করে আসলো বলেই হয়তো রুপম মেজাজ হারিয়ে ফেলেছেন। তবে বেশ কিছুদিন ধরেই রুপমের অনুষ্ঠান ঘিরে বেশ কিছু বিতর্ক সামনে আছে। সম্প্রতি কালনার অনুষ্ঠানের পর বেশ কিছু মানুষ অসুস্থ পরেন। সেই বিতর্কের আগুন জল চাপা না পরতেই আবার এই নতুন বিতর্ক সৃষ্টি।
একদম,একদম ঠিক করেছেন, এবং ঠিক বলেছেন।। ছি ছি করার কিছু হয়নি!।। সত্যটা সবাই যাচাই করুন তারপর মন্তব্য টা করুন!।🖤 Rupam Islam 🤍 #Everybody #Everyone #rupamislam @people #fossils pic.twitter.com/i4sAyC2l6z
— Suman Karmakar (@SumanKa28228420) January 14, 2024

আরও খবর
বাংলায় পা রাখছেন ইরফান পাঠান, ভাই ইউসুফের হয়ে করবেন প্রচার !!
টিকিট না পেয়ে আচমকা ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দোপাধ্যায় !!
দেশে CAA কার্যকর, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের! তিন দেশের ছয় অভিবাসী সম্প্রদায় পাবে নাগরিকত্ব !!