সাধারণ মানুষের জন্য পুজোর উপহার হিসেবে আসতে চলেছে বন্দে ভারতের নতুন সংস্করণ, জেনে নিন আপনার এলাকার রুট !!

বর্তমানে দেশের সবচেয়ে চর্চিত রেলগাড়িটি হলো “বন্দেভারত” এক্সপ্রেস। তবে তার রুট কিন্তু সীমিত। দেশের সব কোণায় এই ট্রেনের গন্তব্য নেই। দেশের অধিকাংশ মানুষই চাইছেন তাদের কাছেও যেনো এই ট্রেন পৌঁছে যায় যাত্রী বহন করতে। তাই তাদের কথা মাথায় রেখে একাধিক কিছু সুবিধে যোগ হতে চলেছে বন্দেভারতে। ট্রেনগুলিতে প্রতিনিয়তই অনেক উন্নত কিছু বৈশিষ্ট্য যোগ করেই চলেছে। রেল যাত্রীদের চাহিদা, সুযোগ, সুবিধার দিকে গুরুত্ব দিয়েই বন্দে ভারতের মতো সেমি-হাই স্পিড ট্রেন অবধি চালানো হচ্ছে দেশে। দেশের প্রতিটি অংশকে বন্দে ভারত ট্রেনের সঙ্গে যুক্ত করার জন্য রেল যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি নিচ্ছে। অত্যাধুনিক প্রযুক্তির বন্ডেভারতে চড়ার সখ থাকলেও সকলের সখ কিন্তু এতদিন পূরণ হচ্ছিল না।

পুজোর আগেই সুখবর

তবে যাতে সকলের সখ পূরণ হয় সেই কথা মাথায় রেখে পুজোর আগেই আসতে চলেছে বদে সাধারণ ট্রেন। এই ট্রেন হবে নন এসি। কি ভাবছেন নন এসি বলে কোনো সুযোগ সুবিধে থাকবে কিনা? অবশ্যই থাকবে। নন এসি হলেও এই ট্রেনেও অত্যাধুনিক সুযোগ সুবিধে সব কিছুই থাকবে। পশ্চিমবঙ্গ সহ একাধিক অন্য রুটেও চাকা গড়াবে বন্দে সাধারণ ট্রেনের। তাই বাংলার মানুষের জন্য থাকছে সুখবর। আইসিএফ-এর জেনারেল ম্যানেজার বি জি মাল্য বলেছেন, ট্রেনগুলো হবে এসিহীন। এই পুশ-পুল ট্রেনে থাকবে ২২টি কোচ ও একটি লোকোমোটিভ। বন্দে ভারত ট্রেনগুলি লঞ্চ হবে আগামী ৩১ অক্টোবরের আগে। দুর্গাপুজোর আনন্দের মাঝেই আসতে চলেছে এই ট্রেন গুলি।

কোন রুটে চলবে বন্দে সাধারণ জেনে নিন

হাওড়া থেকেই চলবে এই ট্রেন গুলি। রুটের কথা এখনও সামনে না এলেও, সম্ভাব্য রুট হিসেবে চারটি স্থান কে অনুমান করা হচ্ছে। মনে করা হচ্ছে, এই ট্রেন হাওড়া-নয়াদিল্লি, পটনা-নয়াদিল্লি, মুম্বাই-নয়াদিল্লি এবং হায়দ্রাবাদ-নয়াদিল্লির মধ্যে চলাচল করতে পারে।নিশ্চিত না হলেও, রেল সূত্রের খবর, বন্দে সাধারণ আগামী দিনে পটনা-নয়াদিল্লি, হাওড়া-নয়াদিল্লি, মুম্বই-নয়াদিল্লি এবং হায়দ্রাবাদ-নয়াদিল্লির মধ্যে চলবে বলে আশা করা হচ্ছে। বন্দে সাধারণ শুধু নয় আগামী দিনে আসতে চলেছে আরো বিভিন্ন প্রকার। বন্দে মেট্রো ও বন্দে স্লিপারও আসতে চলেছে দেশে। রেল সূত্রে খবর, ১২ কোচের বন্দে ভারত মেট্রো ট্রেন ২০২৪ সালের জানুয়ারি ও বন্দে ভারত-এর স্লিপার কোচ ট্রেনটি ২০২৪ সালের মার্চের মধ্যেই চালু হতে পারে।