রাজনীতিতে একে অন্য নেতার দিকে কাদা ছোড়াছুড়ি কোনো নতুন বিষয় নয়। নিত্য দিনে দেখা যায় একজন রাজনীতিবিদ অপর এক রাজনৈতিক নেতার দিকে কাদা ছুঁড়ছেন। তেমনটা বঙ্গ রাজনীতিতেও হামেশাই দেখা যায়। যেমন এখন শুরু হয়েছে তৃণমূল সরকারের পৌরসভা মন্ত্রী ফিরাদ হাকিম এর সাথে অন্যান্য রাজৈতিক দলের নেতাদের।
গত রবিবার সকালেই ফিরাদ হাকিমের বাড়ি সকাল সকাল গিয়ে উপস্থিত হন সিবিআই অধিকারীকেরা। প্রায় সাড়ে নয় ঘণ্টা চলে ম্যারাথন তল্লাশি তার বাড়িতে। পৌরসভা নিয়োগে দুর্নীতির অভিযোগে হাকিমের বাড়ি এই তল্লাশি চালায় সিবিআই। এর আগেও সিবিআই ২০২১ সালের জানুয়ারি মাসে নারদ মামলায় ফিরাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, সুব্রত মুখার্জী এবং মদন মিত্র কে অভিযুক্ত করে। এর পরে ৮ই মে গ্রেপ্তার হন ফিরাদ।
সিবিআই তল্লাশির পরেই ববি হুঙ্কার ছাড়লেন মিডিয়ার সামনে
সিবিআই রবিবার প্রায় সাড়ে নয় ঘণ্টা তল্লাশি চালায় ববি হাকিমের বাড়ি। আর তার পরেই মিডিয়ায় সামনে কার্যত অভিমানে ও ক্ষোভে ফেটে পরেন ফিরাদ। তার প্রশ্ন বিরোধী দলের প্রতি। আবার নিজের কথাও তিনি বারে বারেই তুলে ধরেছেন। তিনি বলেছেন “নিজের ব্যবসার টাকা দিয়ে মানুষ সেবা করেছি, মানুষ সেবা করে কি তবে পাপ করেছি। পৌরসভা নিয়োগের কাগজ কীকরে একজন পৌর মন্ত্রীর কাছে আসতে পারে? কেউ একজন আমার বিরুদ্ধে একটাও প্রমাণ আনুক, বলুক আমি কোনো বিল্ডার এর কাছ থেকে টাকা নিয়েছি। রাজনীতি ছেড়ে দেবো”।
তবে তিনি কিন্তু কেবল নিজের কথা বলেই চুপ থাকেন নিই। এর সাথেই বিরোধী দলনেতা দের এক এক জনের নাম করে বলেছেন সকলেই তাকে চেনে। এবং সামনে এসে যেনো বলে তিনি চোর। তিনি বলেন “দিলীপ ঘোষ আমাকে কাছ থেকে চেনে, বলুক এসে আমি চোর”।

আরও খবর
বাংলায় পা রাখছেন ইরফান পাঠান, ভাই ইউসুফের হয়ে করবেন প্রচার !!
টিকিট না পেয়ে আচমকা ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দোপাধ্যায় !!
দেশে CAA কার্যকর, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের! তিন দেশের ছয় অভিবাসী সম্প্রদায় পাবে নাগরিকত্ব !!