রাজ্যে ফের মাথাচাড়া দিচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট, কেন্দ্র সরকারের গাইডলাইনের পর বাড়ানো হয়েছে নজরদারি!!

নজরদারি বাড়াতেই রাজ্যে আবারও ধরা পরলো ৫জন করোনা আক্রান্ত। এটি আবার করোনার নতুন বৈচিত্র্য। যার নাম কিনা জেএন.১। করোনা তথা ওমিক্রণের এই নতুন বৈচিত্র্য যে ঠিক কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে তা নিয়ে চলছে বৈজ্ঞানিক মহলে চুলচেরা বিশ্লেষণ। বিশ্বজুড়ে উদ্বেগ বাড়াচ্ছিল এই ভ্যারিয়েন্ট, সাথেই এখন পশ্চিমবঙ্গেও মাথাচাড়া দিয়ে উঠেছে। আপনি জানলে চমকে উঠবেন যে এই মুহূর্তে রাজ্যে ৫ জন করোনা আক্রান্ত রয়েছেন। এবং তার মধ্যে ছয় মাসের শিশু অবধি আছে।

তাঁদের মধ্যে তিন জন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকি দু’জন রয়েছেন হোম আইসোলেশনে। হাসপাতালে ভর্তি তিনজনের মধ্যেই একজন হলো ছয় মাসের শিশু। জানা গেছে ছয় মাসের ওই একরত্তি আদতে বিহারের বাসিন্দা। এই মুহূর্তে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। আর বাকি যেই দুজন আছেন তাদের হার্টের সমস্যা আছে এবং তারা প্রাইভেট হাসপতালে ভর্তি।

কেরালায় আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বমুখী

করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ এর সারা বিশ্বজুড়ে উদ্বেগের মাঝেই দেশের মাঝে উদ্বেগ বাড়াচ্ছে কেরালার ঊর্ধ্বমুখী আক্রান্তের গ্রাফ। ২০১৯ এও কিন্তু প্রথম দিকে এই কেরালার ঊর্ধ্বমুখী আক্রান্তের হার চিন্তা বাড়িয়েছিলো স্বাস্থ্য মন্ত্রকের। আবার এখনো সেই একই ভাবে এবারেও কেরালার আক্রান্ত বৃদ্ধি পাওয়ার গ্রাফ চিন্তা বাড়িয়েছে স্বাস্থ্য মন্ত্রকের।

কেন্দ্র থেকে গাইড লাইন প্রচার

আমরা আপনাকে জানিয়ে রাখি যে কেন্দ্রে সরকার থেকে ইতিমধ্যেই করোনার এই নতুন ভ্যারিয়েন্ট নিয়ে গাইডলাইন পাঠানো হয়েছে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে। পশ্চিমবঙ্গেও এসে পৌঁছয় সেই চিঠি। নবান্নের আধিকারিকরা চিঠি পাওয়ার তৎক্ষণাৎ বুধবার বৈঠকে বসেন। যেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা। এবং সাথেই উপস্থিত ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

বৈঠকের পর বাড়ানো হয় নজরদারি

বুধবার জরুরি বৈঠকের পরে বাড়ানো হয় রাজ্যের করোনার নজরদারি। আর সেই নজরদারি তেই উঠে আসে নয়া তথ্য। পাঁচ জন এই রাজ্যে করোনাতে আক্রান্ত। যেই তিনজন হাসপাতালে ভর্তি রয়েছে, তাঁদের সোয়াবের নমুনা ইতিমধ্যেই জিনোম সিকোয়েন্সিং-এর জন্য পাঠানো হয়েছে বলে খবর। এছাড়া ১৯৩ জনের আরটিপিসিআর টেস্ট করানো হয়েছে বলে রিপোর্ট স্বাস্থ্য মন্ত্রকের খবর অনুযায়ী। এরপরে রাজ্যে করোনার সতর্কতা এবং সাথেই নজরদারি আরো বাড়ানো হবে বলে খবর।

রাজ্যে করোনা আক্রান্ত ৫জন, বাড়ানো হলো নজরদারি!!