নতুন বছরে সবই যেনো নতুন ভাবে শুরু করা হয়। নতুন ভাবনা নতুন প্রতিজ্ঞার সাথে শুরু হয় মানুষের নতুন বছর। ঠিক তেমনই মোহনবাগান ক্লাবেরও হলো। মোহনবাগান সুপারজায়ান্টের চিফ কোচ বদল হল। মোহনবাগান সুপারজায়ান্টের নতুন কোচ হাবাস, পুরনো আইএসএল জয়ী কোচের ওপরেই আস্থা রাখলেন মোহনবাগান ম্যানেজমেন্ট। জন্মদিনের এক দিন পরেই সবুজ মেরুনের হেড কোচের চাকরি টা খোয়াতে হলো জুয়ান ফেরান্দো কে।
এটিকে-কে একাধিকবার আইএসএল চ্যাম্পিয়ন করেছিলেন হাবাস। আইপিএলের ধাঁচে ২০১৪ সালে শুরু হয় ইন্ডিয়ান সুপার লিগ। তার প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল অ্যাটলেটিকো ডি কলকাতা। আর সেই জয়ের মূল কারিগর ছিলেন স্প্যানিশ আন্তোনিও লোপেজ হাবাস।এছাড়াও ২০২৩ সালে এটিকে মোহনবাগানকে তিনিই চ্যাম্পিয়ন করেছিলেন।
বিপক্ষ কুপোকাত এর ক্ষুরধার ছক হাবাসের
হাবাস ক্ষুরধার বুদ্ধি সম্পন্ন একজন কোচ। যিনি মাঠে নিজে না নামলেও, খেলোয়াড়দের মাঠে নামান পুরোদস্তুর প্রস্তুতির সাথে। একের অধিক পরিকল্পনা করে রাখেন হাবাস বিপক্ষ দল কে কুপোকাত করার জন্য। প্ল্যান এ, বি, সি- ধরে এগোতেই পছন্দ করেন হাবাস। প্রতিপক্ষ ধরে পরিকল্পনা প্রস্তুত রাখেন। তবে এখন হয়তো প্রশ্ন আসতে পারে হাবাস কি কখনোই কি হারেননি? খেলায় হার জিত থাকবেই। তাঁর কোচিংয়েও দল হেরেছে। যদিও কলকাতার ক্লাবের হয়ে তাঁর সাফল্য ঈর্ষণীয়।
‘গো ব্যাক ফেরান্দো’
এবার আইএসএলে শুরুটা ভাল হলেও সম্প্রতি সময়টা ভাল যাচ্ছিল না মোহনবাগানের। চোটআঘাতে জর্জরিত ছিল দল। এই পরিস্থিতিতে টানা তিনটি ম্যাচ হারতে হয় সবুজ-মেরুনকে। দারুণ দল গড়েও টানা হারের জ্বালা সহ্য করতে পারেননি মোহনবাগান সমর্থকরা। গ্যালারি থেকেই ধ্বনি উঠেছিল, ‘গো ব্যাক ফেরান্দো।’ তাই অবিলম্বে ফেরানো হলো পুরনো কোচ হাবাস কে। ৯ জানুয়ারি থেকে শুরু কলিঙ্গ সুপার কাপ। সুপার কাপ অবধি দলের দায়িত্বে থাকবেন ফেরান্দো, এমনটাই জানানো হয়েছিল। কিন্তু, তা আর হল না। মাত্র, এক সপ্তাহ সময় পাবেন হাবাস দল গোছানোর জন্য। হাবাসেই আপাতত ভরসা রাখছেন কর্তারা। আশা করা হচ্ছে, হাবাসের হাত ধরেই মোহনবাগান আবার জয়ে ফিরবে।
মোহনবাগানের কোচ পরিবর্তন, ফিরে এলো হাবাস!!

আরও খবর
টিকিট না পেয়ে আচমকা ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দোপাধ্যায় !!
বাংলার ৮টি আসনে সিএএ-র জাদু, মোদি সরকারের মাস্টার স্ট্রোকে পরাজিত সব !!
প্রধানমন্ত্রী উন্মোচন করলেন ১০টি নতুন বন্দে ভারতের পতাকা, সহজ হলো এইসব রাজ্যে ভ্রমণ !!