রহনা দেওয়ার সময়েই তিনি বলেছিলেন “দেখনা কি হয়”, আর আমরা তা থেকেই আপনাদের জানিয়েছিলাম মুখ্যমন্ত্রীর স্পেন যাত্রার শুরুতে এই কথা নিশ্চই চমৎকার কিছু হওয়ার আভাস দেয়। আর বিষয়টা ঘটছেও যেনো খানিকটা তেমনি। প্রথমে বাংলার ফুটবলে বিদেশি লগ্নি তারপর এখন বাংলার শিক্ষায় বিদেশি পদক্ষেপ এর কথা সামনে আসছে।
কর্মসংস্থানের প্রসারে বিদেশি উদ্যোগ:
বাংলার ছেলে-মেয়েদের শিক্ষার প্রসারে নতুন উদ্যোগ মুখ্যমন্ত্রীর। সূত্রের খবর ইতিমধ্যেই মাদ্রিদের আইই বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যসচিব এবং শিল্প সচিব। জানা যাচ্ছে, এ রাজ্যের ছেলে-মেয়েদের চাকরির ক্ষেত্রে উপযুক্ত করে তুলতে বিশেষ প্রশিক্ষণের ভাবনা-চিন্তা চলছে। যার জেরে প্রশস্ত হবে কর্মসংস্থানের সুযোগ।
বাংলার শিক্ষায় স্পেনের যোগ সূত্র স্থাপন:

মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের মুখ্যসচিব, শিল্প সচিব স্পেনের গ্লোবাল মার্কেট বিভাগের বিশেষজ্ঞ ইরাজ সুয়টো রডরিগেজ এবং স্নাতক বিভাগের প্রধান এলিজা মেলেনডিজের সঙ্গে বৈঠকে বসেন। নানা বিষয়ে দীর্ঘ আলোচনা চলে। এছাড়াও সূত্রের খবর বাণিজ্যিক শিক্ষায় প্রসিদ্ধ স্পেনের আইই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রশিক্ষণ ছাড়াও শিক্ষার প্রসারে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। স্পেনের সাথে এই রাজ্যের বাণিজ্যের যোগসূত্র স্থাপন হতে চলেছে।
বস্ত্র বিপণনে উদ্যোগ
এর আগেই অবশ্য খবর এসেছে বিশ্বের অন্যতম বিখ্যাত বস্ত্র কোম্পানি জারার সাথে এই রাজ্যে বস্ত্র বিপণন নিয়ে আলোচনা হয়েছে। এবং আগামী ডিসেম্বর থেকে এই রাজ্যে জারা ব্র্যান্ড এর বস্ত্র তৈরির কারখানা গড়ে উঠতে শুরু করবে বলেও জানা গেছে।
রাজ্যের মেধাবী ছাত্র দের সাহায্যে উদ্যোগী আইই বিশবিদ্যালয়
এমনটা খবর পাওয়া গেছে যে রাজ্যের মেধাবী শিক্ষার্থী দের উদ্যেশ্যে সাহায্যের হাত বাড়াতে উদ্যোগী আই বিশ্ববিদ্যালয়। এছাড়াও রাজ্যের ছাত্রছাত্রী যারা গবেষনা করতে উদ্যোগী তাদেরও সাহায্য করবে এই বিশ্ববিদ্যালয় বলে জানা গিয়েছে। এমনকি পেশার ক্ষেত্রে প্রয়োজনীয় উপযুক্ত প্রশিক্ষণ দিতেও প্রস্তুত তারা। এই বিষয়ে রাজ্যের মুখ্যসচিব, শিল্প সচিব এবং মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা স্পেনের ডিরেক্টর জেনারেল অফ ল্যাঙ্গুয়েজের সঙ্গে আলোচনা করেছেন।
নতুন অধ্যায় এর সূচনা
বিদেশ সফরে মুখ্যমন্ত্রী যাচ্ছেন রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে বিদেশি লগ্নি টেনে আনতে । এমনটা শুরুতেই জানা গেছিলো। এখন ফুটবলে মউ সই এর পর থেকে একের পর এক ক্ষেত্রে বিদেশি লগ্নি প্রয়োগের কথা সামনে আসছে। আর তাতে এককথায় বলাই যেতে পারে, বাংলার শিক্ষা বিস্তারে এ এক নতুন অধ্যায়ের সূচনা বলা যেতে পারে।

আরও খবর
বাংলায় পা রাখছেন ইরফান পাঠান, ভাই ইউসুফের হয়ে করবেন প্রচার !!
টিকিট না পেয়ে আচমকা ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দোপাধ্যায় !!
দেশে CAA কার্যকর, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের! তিন দেশের ছয় অভিবাসী সম্প্রদায় পাবে নাগরিকত্ব !!