কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ধাক্কায় দুই শিশু সহ এক ব্যক্তির মৃত্যু হল৷ স্থানীয় দর্শীদের কথায়, শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ কোনও ঘোষণা ছাড়াই আচমকা হাওড়ার দিক থেকে বর্ধমানের দিকে আপ লাইনে চলে আসে আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেস৷ রেলযাত্রী এবং পথচারীদের অভিযোগ, এক্সপ্রেস ট্রেন আসার ঘোষণা না হওয়ায় অনেকেই নিশ্চিন্ত হয়ে রেল লাইন পার হচ্ছিলেন। আচমকাই তীব্র গতিতে ছুটে আসে কাঞ্চনকন্যা এক্সপ্রেস।ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন দুই শিশু সহ ওই ব্যক্তি।
এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে তীব্র উত্তেজনা ছড়ায় হাওড়া-বর্ধমান কর্ড লাইনে হুগলির গোবরা স্টেশনে৷ স্টেশন মাস্টারের ঘরেও ভাঙচুর করে ক্ষুব্ধ রেলযাত্রীরা। অভিযোগ, কোনও ঘোষণা ছাডা়ই আচমকা ট্রেন এক্সপ্রেস ট্রেন এসে পড়ার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
বিক্ষোভকারীরা দুই শিশু সহ তিন জনের মৃত্যুর অভিযোগ করলেও রাত পর্যন্ত রেল পুলিশ একজনেরই দেহ উদ্ধার করেছে।স্টেশনে ভাঙচুর করার অভিযোগে একজনকে গ্রেফতারও করা হয়েছে।
এই ঘটনার পরই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গোবরা স্টেশন চত্বরে। স্টেশন মাস্টারের ঘর, টিকিউ কাউন্টার ভাঙচুরের পাশাপাশি এক রেল কর্মীকেও মারধর করা হয় বলে অভিযোগ। বিক্ষোভকারীদের অভিযোগ, গোবরা স্টেশনের উপর দিয়ে অসংখ্য দ্রুতগতির ট্রেন যাতায়াত করে। কিন্তু কোনও সময়ই কোনও ঘোষণা করা হয় না।ফলে কোন লাইন দিয়ে ট্রেন আসছে তা বুঝতে পারেন না লেভেল ক্রসিং দিয়ে রেল লাইন পারাপার করা সাধারণ মানুষ।

আরও খবর
বাংলায় পা রাখছেন ইরফান পাঠান, ভাই ইউসুফের হয়ে করবেন প্রচার !!
টিকিট না পেয়ে আচমকা ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দোপাধ্যায় !!
দেশে CAA কার্যকর, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের! তিন দেশের ছয় অভিবাসী সম্প্রদায় পাবে নাগরিকত্ব !!