গণেশ উৎসব মহারাষ্ট্রের অন্যতম বৃহৎ আড়ম্বরপূর্ণ একটি উৎসব। এমন কোনো বাড়ি হয়তো নেই মহারস্ট্রে যেখানে গণপতি বাপ্পা অধিষ্ঠিত হন না। আর সেখানে মুকেশ আম্বানির পরিবারে বাপ্পার আরাধনা যে হবেই তা বলার অপেক্ষা রাখে না।
আম্বানি পরিবারের অনুষ্ঠান আর তারা সজ্জিত হবে না তাই কি হয়? এক ঝলকে দেখে নিন আম্বানি পরিবারের তারা সজ্জিত গণপতি আরাধনার ছবি। জেনে নিন ঠিক কে কে উপস্থিত হয়েছিলেন এই উৎসবে, কেউ বা এসেছিলেন নিজেই আবার কেউ বা পরিবারের সাথে। সব মিলিয়ে ঝকমকে ছিলো এই উৎসব। আপনিও এক ঝলক দেখে নিন আম্বানি পরিবারের গণপতি আরাধনার অ্যালবাম
সবার প্রথমেই আসছি বলিউডের ভাইজান সলমন খানের দিকে। নীল কুর্তার সাথে অফ হোয়াইট পাজামাটা তিনি যেনো পুরোপুরি গণপতি পুজোর পারফেক্ট লুকে ধরা দিয়েছিলেন।

আন্না সুনীল শেটি সাদা ধুতি কুর্তা পরে উপস্থিত ছিলেন এবং সাথেই তার স্ত্রী পরেছিলেন একটি গোল্ডেন রঙের সালওয়ার , এবং সাথেই ছিলেন তার পুত্র এবং কন্যা। তাদেরও বেশ সুন্দর লাগছিল।

বলিউডের আপকামিং স্টার অভিনেতা সঞ্জয় কাপুরের কন্যা শানায়া কাপুরও কিন্তু গিয়েছিলেন আম্বানি পরিবারের গণেশ উৎসবে। তিনি পরেছিলেন সম্পূর্ণ সাদা রঙের একটি শাড়ি। যাতে তাকে দেখতে কিন্তু বেশ স্মার্ট এবং সুন্দর লাগছিল। সাথেই তিনি শাড়ির সাথে মানানসই ভাবে ক্যারি করেছিলেন একটি সাদা বটুয়া ব্যাগ।
তারা সজ্জিত আম্বানি পরিবারের উৎসবে অ্যাকশন হিরো অজয় দেবগণ সাদা কুর্তা পরে এবং সাথেই অ্যাকশন পরিচালক রোহিত শেট্টি কালো কুর্তা পরে উপস্থিত ছিলেন। তাদের দুজনকেই দেখতে বেশ হ্যান্ডসম লাগছিল।

এই অনুষ্ঠানে ন্যাশনাল ক্রাশ তথা সাউথ এর অভিনেত্রী রশ্মিকা মন্দনাও উপস্থিত ছিলেন গোল্ডেন শাড়িতে।

অনন্যা পাণ্ডের এই গণপতি উৎসবের লুক কিন্তু বেশ নজর কেড়েছে। তাকে সচরাচর এমন ট্র্যাডিশনাল লুকে দেখা না গেলেও লাল রঙের শাড়িতে বেশ মানিয়েছিল তাকে।

বরুণ ধবন ও উপস্থিত ছিলেন তার স্ত্রী নাতাশা দালাল কে নিয়ে। দুজনকেই বেশ ভালো লাগছিলো ট্র্যাডিশনাল পোশাকে।


রণবীর সিং কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন গাঢ় সবুজ রঙের শেরওয়ানি পরে আর দীপিকা পরেছিলেন লাল রঙের একটি কুর্তা পাজামা। দুজনকে একসাথে অনন্য লাগছিলো।

আম্বানি পরিবারের অনুষ্ঠান আর সেখানে কিং খান থাকবেন না তা কি হয়। বলিউডের “জওয়ান” তার পুরো পরিবার সহ এসেছিলেন অনুষ্ঠানে। তিনি নিজে কুর্তা পাজামা পরেছিলেন। এবং পরিবারের বাকিরাও যেমন গৌরী খান, সুহানা খান এবং তার ছোট পুত্র আব্রাম তারা পরেছিল অন্যান্য ট্র্যাডিশনাল পোশাক।

এছাড়াও উপস্থিত ছিলেন আলিয়া ভাট, জাহ্নবী কাপুর, আমির খানের পুত্র জুনাইদ এবং ইরা খান, রিতেশ দেশমুখ , জিনিলিয়া ডিসুজা, মেয়ে কে নিয়ে উপস্থিত ছিলেন ঐশ্বর্য্য রাই বচ্চন, শাহিদ কাপুর এবং আরো অন্যান্য। সব মিলিয়ে এই বারের আম্বানি পরিবারের গণেশ উৎসব বেশ জমকালো ভাবেই উৎযাপিত হলো।

আরও খবর
টিকিট না পেয়ে আচমকা ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দোপাধ্যায় !!
দেশে CAA কার্যকর, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের! তিন দেশের ছয় অভিবাসী সম্প্রদায় পাবে নাগরিকত্ব !!
বাংলার ৮টি আসনে সিএএ-র জাদু, মোদি সরকারের মাস্টার স্ট্রোকে পরাজিত সব !!