পুজোর দিন এসেই গেলো, কোন পুজোর তিথি কখন, আবার বিশেষ সময়ই বা কখন যখন পাবেন মায়ের আশীর্বাদ?  সম্পূর্ণ নির্ঘণ্ট জেনে নিন!!

এই বছর দুর্গা পুজো বাংলা ক্যালেন্ডার অনুযায়ী মল মাস এর কারণে বেশ কিছুটা বিলম্ব করেছে আসতে। ১৫ই অক্টোবর থেকে শুরু হয়ে গেছে মতৃপক্ষ। এই বছর শরৎ পেরিয়ে হেমন্ত ঋতুতে পূজিত হবেন দেবী দুর্গা। ২রা কার্তিক, ইংরেজির 20 অক্টোবর, মহাষষ্ঠী। মায়ের বোধন পর্ব।

বড়ো বড়ো পুজো মণ্ডপে মহালয়ার দিন থেকে মণ্ডপ পরিক্রমা শুরু হয়ে গেলেও বাঙ্গালী ক্যালেন্ডার মতে, মায়ের আসল পুজো কিন্তু শুরু হবে কিন্তু ষষ্ঠী থেকেই।

দুর্গা পুজোর বিশেষ সময়

দুর্গা পুজোর প্রত্যেকটি সবসময়ই খুবই গুরুত্বপূর্ন। কিন্তু তার মাঝেও আছে এক বিশেষ সময়। যেই সময়ে মায়ের আশীর্বাদ পাওয়ার সুযোগ থাকে খুবই বেশি। কারণ কথিত আছে এই সময়ে মায়ের কাছে যদি কিছু চাওয়া হয় তাহলে সব থেকে বেশি আশীর্বাদ পাওয়া যায়। এবং মনের ইচ্ছে পুর্ন হয়। আর দুর্গা পুজোর এই বিশেষ সময়টি হলো অষ্টমী থেকে নবমীর সন্ধিক্ষণ। অষ্টমীর দিনে অঞ্জলী অনেকেই দিয়ে থাকেন। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে এই অষ্টমীর সন্ধি পুজোর সময় মায়ের কাছে যাই চাইবেন তাই পাবেন। মা দুর্গার আশীর্বাদ সব থেকে ভালো ভাবে পাওয়া যাবে এই সময়ে। তাই আপনিও এই বছর সন্ধি পুজোর অঞ্জলী দিতে কিন্তু ভুলবেন না ।

তিথি তারিখ ও পুজোর শুভক্ষণ

ষষ্ঠী ২০ অক্টোবর, শুক্রবার

১৯ অক্টোবর রাত ১২টা ৩১ মিনিটে শুরু ও শেষ হবে ২০ অক্টোবর রাত ১১টা ২৪ মিনিটে

দুপুর ২টো ৪৯ মিনিট থেকে ৫টা ৮ মিনিটের মধ্যে বিল্ব নিমন্ত্রণ করতে হবে

সপ্তমী ২১ অক্টোবর, শনিবার

এই তিথি শুরু হবে ২০ অক্টোবর রাত ১১টা ২৪ মিনিটে এবং শেষ হবে ২১ অক্টোবর রাত ৯টা ৫৩ মিনিটে

এ দিন কলা বউ স্নান ও নবপত্রিকা পুজোর করা হয়

অষ্টমী ২২ অক্টোবর, রবিবার

মহাষ্টমী তিথি শুরু হবে ২১ অক্টোবর রাত ৯টা ৫৩ মিনিট থেকে এবং শেষ হবে ২২ অক্টোবর সন্ধ্যা ৭টা ৫৮ মিনিটে

কুমারী পুজো ও সন্ধি পুজো করতে হবে এই সময়ের মধ্যে

সন্ধি পুজো শুরু সন্ধ্যা ৪টে ৫৪ মিনিটে এবং শেষ ভোর ৫টা ৪২ মিনিটে। বলিদান সেরে নিতে হবে সন্ধ্যা ৫টা ১৮ মিনিটের মধ্যে

নবমী ২৩ অক্টোবর, সোমবার

মহানবমী তিথি শুরু হবে ২২ অক্টোবর রাত ৭টা ৫৮ মিনিটে এবং ২৩ অক্টোবর সন্ধ্যা ৫টা ৪৪ মিনিটে শেষ হবে

বিজয়া দশমী ২৪ অক্টোবর, মঙ্গলবার

বিজয়া দশমী শুরু হবে ২৩ অক্টোবর সন্ধ্যা ৫টা ৪৪ মিনিটে এবং শেষ হবে ২৪ অক্টোবর দুপুর ৩টে ১৪ মিনিটে