সম্পূর্ণ হল পরিনীতি-রাঘবের বিয়ে, বলিউড থেকে রাজনীতিবিদ সকলেই দিলেন আশীর্বাদ !!

এই মুহূর্তে বলিউডের নিউলি ম্যারেড তারকা দম্পতি হলেন পরিণীতি চোপড়া চাড্ডা এবং রাঘব চাড্ডা। পরিনীতি চোপড়া এই মুহূর্তে বলিউডের টক অফ দ্যা টাউন যাকে বলে। ২৪ সেপ্টেম্বর রাজস্থান এর উদয়পুর এর লীলা প্যালেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন চোপড়া ও চাড্ডা। লেটেস্ট এই  “পাঞ্জাবী ওয়েডিং ” নিয়ে সিনেমা পাড়ায় বেশ জোড় তোর খবর চলছে।

যদিও পুরনো এক সাক্ষাৎকারে “ইশকজাদে” খ্যাত অভিনেত্রী জানিয়েছিলেন তিনি নিজে কখনো কোনো পলিটিক্স এর সাথে যুক্ত ব্যক্তি কে বিবাহ করবেন না। তার কাছে নাকি অনেক বিকল্প পেশার ব্যক্তিত্ব রয়েছে। তবে সেসব এখন অতীত। এখন তিনি আম আদমি পার্টির যুব নেতা তথা ভারতীয় পার্লামেন্ট এর সব চেয়ে কম বয়সী সদস্য রাঘব চাড্ডার বিবাহিতা স্ত্রী।

পরিনীতি টুইটারে বিবাহ পরবর্তী তে একটি পোস্ট শেয়ার করেছেন এবং আবেগ পূর্ণ ভাবে নিজের অভিব্যক্তি জানিয়েছেন। তিনি লিখেছেন “সকালের ব্রেকফাস্ট এর টেবিলে প্রথম আড্ডা থেকেই আমাদের হৃদয় কথা জানত। অনেক দিন ধরে এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম.. অবশেষে মিস্টার অ্যান্ড মিসেস হতে পেরে ধন্য! একে অপরকে ছাড়া থাকতে পারতাম না.. আমাদের চিরকাল শুরু হয় এখন.. 💖”।

মণীশ মালহোত্রার সাজে সজ্জিত পরিণীতি

সূত্র দ্বারা প্রাপ্ত খবর অনুযায়ী, নববধূ পরিণীতি চোপড়া  ডিজাইনার মনীশ মালহোত্রার ডিজাইন করা একটি বিয়ের পোশাক পরেছিলেন। মিস্টার অ্যান্ড মিসেস হিসেবে রাঘব ও পরিণীতির প্রথম ঝলক দেখার জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিল।

এএনআই দ্বারা ধারণ করা একটি ভিডিওতে, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি-এর বিদাই গান কবিরাকে বিয়ের অনুষ্ঠান চলাকালীন বিয়ের অনুষ্ঠানস্থলে বাজতে শোনা যায়।

কারা উপস্থিত ছিলেন এই দিন জেনে নিন

পরিণীতির ব্যকগ্রাউন্ড হলো বলিউডের আর এদিকে রাঘবের ব্যকগ্রাউন্ড হলো রাজনীতির। তাই তাদের বিয়েতে উভয় দিকেরই বিখ্যাত ব্যক্তিত্বরা উপস্থিত থাকবে তা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, যুব সেনার আদিত্য ঠাকরেও উদয়পুরের বিয়েতে যোগ দিয়েছিলেন এবং রাঘব চাড্ডার বারাতের অংশ ছিলেন। আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং ও বরের পক্ষ থেকে অতিথিদের মধ্যে ছিলেন।

এদিকে, পরিণীতির কাজিন এবং অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, তার স্বামী নিক জোনাস এবং মেয়ে মালতি বিয়েতে যোগ দিতে ভারতে আসতে পারেননি, তাদের না আসার কারণ যদিও এখনও স্পষ্ট নয়। তবে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার মা ডাঃ মধু চোপড়া। প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামে পরিণীতিকে শুভেচ্ছা জানিয়েছিলেন, ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি  বিবাহের সাক্ষী হতে উপস্থিত নাও থাকতে পারেন।

উদয়পুরে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা চণ্ডীগড়ে একটি বিবাহোত্তর সংবর্ধনা আয়োজন করবেন বলে জানা গেছে, এরপর নিউ দিল্লিতে আরেকটি সংবর্ধনা হবে।

আবার এদিকে বলিউড সেলিব্রিটিদের মধ্যে কারিনা কাপুর খান এবং সইফ আলী খান, নবদম্পতি কে অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়াতে তাদের ছবি সহ একটি পোস্ট করেন।