রিয়াল এস্টেট দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তৃণমূল কংগ্রেসের MP তথা অভিনেত্রী নুসরত জাহানের (Nusrat Jahan)। মঙ্গলবার এনফোর্সমেন্ট ডিরেক্টর (ED) এর কলকাতার অফিসে তলব করা হয়েছে তাকে। শহরের পূর্ব প্রান্তে নিউ টাউনে ফ্ল্যাটের প্রতিশ্রুতি দিয়ে প্রায় ৪০০ জন প্রবীণ নাগরিকদের প্রতারণার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
ইডির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান নুসরত কে জিজ্ঞাসাবাদ করা হবে এবং পুরো প্রক্রিয়াটি রেকর্ড করা হবে। পিটিআই কে দেওয়া বিবৃতি তে তিনি আরো জানান যে রিয়াল এস্টেটে নুসরতের মালিকানা নিয়ে তাকে প্রশ্ন করা হবে , এবং এই বিষয়ে করার জন্য বেশ কিছু প্রশ্ন তারা তালিকাভুক্ত করেছেন।
তবে অন্যদিকে ৩৩ বছর বয়সী অভিনেত্রী নুসরত জাহান কোন রকম প্রতারণামূলক কাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন যে তিনি 2017 সালের মার্চ মাসে কোম্পানির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছিলেন।
বসিরহাটের টিএমসি লোকসভা সাংসদ আরোও বলেছেন যে তিনি সংস্থার কাছ থেকে ঋণ নিয়েছিলেন এবং 2017 সালের মে মাসেই তা সুদের সাথে পরিশোধ করেছেন।

আরও খবর
বাংলায় পা রাখছেন ইরফান পাঠান, ভাই ইউসুফের হয়ে করবেন প্রচার !!
টিকিট না পেয়ে আচমকা ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দোপাধ্যায় !!
দেশে CAA কার্যকর, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের! তিন দেশের ছয় অভিবাসী সম্প্রদায় পাবে নাগরিকত্ব !!