মহিলা সংরক্ষণ বিলে কৃতিত্ব মমতার, লোকসভায় জানালেন তৃণমূল সংসদ কাকলী !!

মহিলা সংরক্ষণ বিল নিয়ে লোকসভায় আজ বক্তব্য রাখলেন কাকলী ঘোষ দস্তিদার।মহিলা সংরক্ষণ বিলের কৃতিত্ব কার, এই নিয়ে চলছিল জোর দড়ি টানাটানি। এখনও পর্যন্ত এই বিষয়ে কৌশলী অবস্থান নিয়েছে বিজেপি। অন্যদিকে কংগ্রেস শিবিরের দাবি, মহিলা সংরক্ষণ বিল তাদের। আবার মহিলা সংরক্ষণ বিল নিয়ে দেশকে পথপ্রদর্শন করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটা লোকসভায় জানালেন তৃণমূলের সংসদ কাকলী দেবী।

নতুন সংসদ ভবনে আজ তৃতীয় দিনের অধিবেশন ছিলো। প্রথম দিনের অধিবেশন পুরনো সংসদ হলে হয়েছিল। আর দ্বিতীয় দিন থেকে নতুন সংসদ ভবন চালু হওয়ায় সেখানেই বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। আজ তারই তৃতীয় দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েছিলেন তৃণমূল সাংসদ কাকলী দেবী। বাংলার মুখ্যমন্ত্রীর কৃতীত্ব দাবি করে তিনি বলেন, ‘আমাদের রাজ্য দেখে গোটা দেশের শেখা উচিত।’ এরই সাথে তিনি ইসরোর মহিলা বিজ্ঞানী দের পক্ষেও প্রশ্ন তোলেন। তিনি জানতে চান কেনো মহিলা বিজ্ঞানীদের বেতন বন্ধ রয়েছে।

সংসদে পাশ হল মহিলা সংরক্ষণ বিল

খড়গপুরের মহিলা গবেষক দের পক্বেষএও তিনি প্রশ্ন করেন যে কেনো তারা বেতন পাচ্ছেন না? দেশের মহিলা কুস্তিগিরদের সম্মানহানি করার দায়ে অভিযুক্ত বৃজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা কেনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি?  তৃণমূল সাংসদের কথায়, ‘এই বিল নির্বাচনী গিমিক ছাড়া কিছু নয়। BJP-র আইটি সেলের প্রধান ধারাবাহিকভাবে মহিলাদের অসম্মান করছে। তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেই কেন?’

সংসদ কাকলির কথা অনুযায়ী পশ্চিমবঙ্গে মহিলারা অমসব চেয়ে বেশি সুরক্ষিত আছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ৪০ শতাংশ মহিলার সংরক্ষণ করেছেন। যা দেখে সবার শেখ উচিত বলে তিনি মনে করেন।

আবার অন্যদিকে ইসরোর বিজ্ঞানী দের বেতন প্রসঙ্গে তোলা কাকলীর এই অভিযোগ কে মিথ্যে বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী করেন রীজিজু। তিনি বলেন ইসরোর বিজ্ঞানীরা নিয়মিত বেতন পাচ্ছেন এবং এই অভিযোগ ভিত্তিহীন।

উনিশে সেপ্টেম্বর কে ঐতিহাসিক দিন বলা হলো

মঙ্গলবার লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পেশ করা হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৯ সেপ্টেম্বরকে একটি ঐতিহাসিক দিন বলে অভিহিত করেন এবং বিরোধী দলগুলিকে বিলটি পাশ করার আহ্বান জানান। মহিলাদের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন যে তারা নীতি-নির্ধারণে একটি বড় ভূমিকা পালন করেছেন এবং ঈশ্বর তাঁকে মহিলা সংরক্ষণের বিল বাস্তবায়নের জন্য বেছে নিয়েছেন।

বিলের মা মমতা বন্দ্যোপাধ্যায়

এই দিনের অধিবেশনে তৃণমূলের আরো এক সংসদ বক্তব্য রাখতে ওঠেন। তিনি হলেন মহুয়া মৈত্র। মহুয়া মৈত্র এইদিন বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই লোকসভায় মহিলাদের যথেষ্ট জায়গা দিয়েছেন, তিনি প্রকৃত অর্থে ‘বিলের মা’।’ মৈত্র যত দ্রুত সম্ভব আইন প্রণয়নের দাবি জানান। তিনি বলেন, মহিলাদের সমান অধিকার পেতে হবে।

বিল নিয়ে তোলপাড় হওয়ার সম্ভাবনা

কংগ্রেসের তরফে এইদিনের অধিবেশনে লোকসভায় বক্তব্য রাখেন সনিয়া গান্ধী। একই সঙ্গে যারা বিজেপির পক্ষে কথা বলেছেন তাদের মধ্যে রয়েছেন স্মৃতি ইরানি, নির্মলা সীতারামন এবং দিয়া কুমারী। বিল নিয়ে তোলপাড় হওয়ার সম্ভাবনাও রয়েছে। মহিলা সংরক্ষণ বিল নিয়েও রাজনীতির তরজা শুরু হয়েছে। কেন্দ্রকে নিশানা করেছে বিরোধীরা। কংগ্রেস বিলটিকে মোদীর আরেকটি স্টান্ট হিসাবে অভিহিত করেছে। এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন যে মুসলিম মহিলাদের জন্য কোটার অভাব এই বিলের প্রধান ত্রুটি।