বিদেশ সফর করেই হাঁটু তে চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ১০ দিনের জন্য বিশ্রামের পরামর্শ দিলেন ডাক্তার।

সম্প্রতি বিদেশ ট্যুর সেরে ফিরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত রাজ্যের সর্ব ক্ষেত্রে বিদেশি লগ্নি টানতেই তিনি এই বিদেশ সফর করেছিলেন। তার সাথে সফরে সঙ্গী হয়েছিলেন রাজ্যের মূল তিনটি ফুটবল দল ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান এর তিনজন কর্মকর্তা। যাতে রাজ্যে ফুটবল খেলায় বিদেশি লগ্নি নিয়ে আলোচনায় সুবিধে হয়। আবার অন্যদিকে তার সাথে এই সফরে পরবর্তীতে  যোগ দেন স্বয়ং সৌরভ গাঙ্গুলি।

তবে এই ট্যুর থেকে ফেরার পরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ১০ দিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। স্পেন এবং দুবাইয়ের 12 দিনের সফর থেকে ফিরে তিনি চিকিৎসার জন্য কলকাতার সরকারি হাসপাতাল এসএসকেএমে পৌঁছেছিলেন। এখানকার এক কর্মকর্তা জানান, তার হাঁটুর পরীক্ষা করা হয়েছে। এর পরই তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।

আসলে, জুন মাসে বিদেশ সফরের সময় বাম হাঁটুতে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকে তিনি ক্রমাগত হাঁটুতে সমস্যায় ভুগছিলেন।

জুন মাসে একটি হেলিকপ্টারের জরুরি অবতরণে আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় 27 জুন বিদেশ ভ্রমণের সময় বাম হাঁটুতে চোট পান। চলতি বছরের শুরুতে হেলিকপ্টার থেকে নামার সময় একই হাঁটুতেও চোট পেয়েছিলেন তিনি। SSKM হাসপাতালে তার হাঁটু পরীক্ষা করা হয়।পরীক্ষায় মমতার বাম পায়ের হাঁটুর লিগামেন্টে চোট পাওয়া যায়।  তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হলেও তিনি বলেছিলেন যে তিনি বাড়িতে থেকে তার চিকিৎসা চালিয়ে যাবেন।

মমতা জনসভায় ভাষণ দিয়ে ফিরছিলেন, তখন তিনি চোট পান

খারাপ আবহাওয়া এবং কম দৃশ্যমানতার কারণে, মমতার হেলিকপ্টারটিকে শিলিগুড়ির কাছে সেভক এয়ারবেসে জরুরি অবতরণ করতে হয়েছিল। হেলিকপ্টার থেকে নামার সময় কোমরে ও পায়ে চোট পান তিনি। জলপাইগুড়ির কৃত্তিতে এক জনসভায় ভাষণ দেওয়ার পর তিনি বাগডোগরা যাচ্ছিলেন।

এর আগে 2021 সালের 10 মার্চ নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় আহত হন। মমতার পায়ে চোট লাগে। এরপর তাকে তিনদিন কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি থাকতে হয়। তার পায়ে প্লাস্টার লাগিয়ে দিয়েছেন চিকিৎসকরা। এরপর হুইলচেয়ারে বসে বিধানসভা নির্বাচনে প্রচার চালান মমতা। আবার এবারের স্পেন সফরের পরেও তিনি চোট পেলেন। ক্রমাগত একের পর এক বার পায়ে চোট পেয়েই যাচ্ছেন তিনি।