হাসপাতালের বেডে শুয়ে কাঁধের হাড় ভাঙলেন মদন মিত্র, অস্ত্রপ্রচারের প্রয়োজন!!

এসএসকেএম হাসপাতালের বেডে শুয়ে মদন মিত্র যেভাবে কাঁধের হাড় ভাঙলেন, তাতে অস্ত্রপ্রচার না করে আর উপায় নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা। একেই ছিলো নিউমোনিয়া আর শ্বাসকষ্ট জনিত সমস্যা তার উপর আবার অস্ত্রপ্রচার। অবস্থার একের পর অবনতি ঘটেই চলেছে।

গত সোমবার কামারাহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক  নিউমোনিয়ার কারণে ভর্তি হয়েছিলেন এসএসকেএম হাসপাতালে। বৃহস্পতিবার রাতে অবস্থার গুরুতর অবনতি ঘটায় তাকে আইসিসিইউ তে স্থানান্তরিত করা হয়। ফুসফুসে বাতাস প্রবেশ করানোর জন্য বাইপ্যাপ সাপোর্ট দিতে হচ্ছিলো তাকে। কিন্তু, এখন হাসপাতালে বেডে শুয়েই আরেক গুরুতর কাণ্ড ঘটালেন মদন বাবু।

হাসপাতাল সূত্রে খবর, গতকাল রাত সাড়ে আটটা নাগাদ আইসিইউ-এর বেডে শুয়ে থাকার সময়ই হঠাৎ খিঁচুনি শুরু হয় কামারহাটির বিধায়কের। চিকিৎসকেরা ধরে তাকে ঠিক ভাবে শুইয়ে দেওয়ার চেষ্টা করলে ছিটকে গিয়ে কাঁধের হাড় লাগে তার বেডের লোহার রডে। সেই মুহূর্তেই যন্ত্রণায় কাতর হয়ে ওঠেন বিধায়ক। পরে চিকিৎসকেরা তার কাঁধের এক্সরে করেন। এক্সরে রিপোর্টে ধরা পরে তার কাঁধের একদিকের হাড় সরে গেছে। এবং এতই খারাপ ভাবে হাড় সরেছে যে অস্ত্রপ্রচার না করে উপায় নেই।

মাস খানেক আগে বিধায়ক এই পিজি হাসপাতালের চিকিৎসা পদ্ধতি নিয়ে প্রশ্ন তুললেও তার চিকিৎসায় কিন্তু কোনো রকম ত্রুটি রাখছে না হাসপাতাল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই দশ জন চিকিৎসককে নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করেছে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ।  আপাতত তৃণমূল বিধায়কের অন্যান্য শারীরিক সমস্যা নিয়ন্ত্রণ করাই চিকিৎসকদের প্রাথমিক লক্ষ্য। তার পরই তাঁর কাঁধের অস্ত্রোপচার নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।