তিনি না চাইলেও রাজনীতি তাকে জড়িয়ে রাখবে, ছাড়তে দেবে না। এমনটাই স্পষ্ট হলো অভিনেতা তথা সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের কথায়। গত কয়েক দিন ধরে বাংলার রাজনীতি তে যেই বিষয়টি অনেক বেশি জল্পনা বাড়িয়ে তুলেছে সেটি হলো অভিনেতা দেব রাজনীতি তে ইতি টানছেন কি না!
দশ বছর ধরে রাজনীতির সাথে যুক্ত দেব জানিয়েছিলেন তিনি রাজনীতি ছেড়ে এখন কেবল সেলুলয়েডের পর্দায় মনোনিবেশ করতে চান। কিন্তু বাংলার এই সুপারস্টার কে রাজনীতি থেকে মুক্তি দেওয়া হচ্ছে না বলে জানা যাচ্ছে ।গত শনিবার তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জির সাথে বৈঠক করেন দেব প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে। তারপরে তিনি উপস্থিত হন কালীঘাটে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তার বৈঠক চলে আধ ঘণ্টা সময় ধরে। দলীয় সূত্রে জানা যায়, দলের হয়ে তৃতীয় বার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি হয়েছেন তৃণমূলের তারকা সাংসদ। তবে কোথা থেকে প্রার্থী হবেন তিনি, সেই নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
লড়াই দেবের, বচন মমতার

আমরা আপনাকে জানিয়ে রাখি যে ২০১৪ সালে অভিনেতা দেব কে, তৃণমূল প্রার্থী দীপক অধিকারী রূপে ভোটে দাঁড় করিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সালেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি দেখতে পাওয়া যায়। এবারেও যখন দেব কে প্রশ্ন করা হয় তিনি ২০২৪ ভোট দাঁড়াবেন কি না তখন তিনি জানান “আমি একটাই কথা বলব, যা বিমানবন্দর থেকে বেরনোর সময়ও বলেছিলাম। বলেছিলাম, আমি চাইলেও বেরিয়ে যাব বা দাঁড়াব না, তা হবে না। দিদির মতামত গুরুত্বপূর্ণ। যা বুঝতে পারছি, দেখতে পাচ্ছি, আমি রাজনীতি ছাড়তে চাইলেও, রাজনীতি আমাকে ছাড়বে না।”
দেবের কথা থেকে এটা স্পষ্ট যে তার ভোটে দাঁড়ানোর ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের “বচন” এর বেশ গুরুত্ব রয়েছে। লড়াই করবেন দেব কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন তার একটা গুরুত্বতা রয়েছে। নিজের কথায় আক্ষেপের সুরে থাকলেও ভোটে হয়তো তাকে দাঁড়াতেই হবে।

আরও খবর
বাংলায় পা রাখছেন ইরফান পাঠান, ভাই ইউসুফের হয়ে করবেন প্রচার !!
টিকিট না পেয়ে আচমকা ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দোপাধ্যায় !!
দেশে CAA কার্যকর, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের! তিন দেশের ছয় অভিবাসী সম্প্রদায় পাবে নাগরিকত্ব !!