আধার কার্ড বাতিল নিয়ে আরো একবার সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের নাম না করেই অভিযোগের নিশানা করলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘অনেকের আধার কার্ড লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে। জামালপুরে ৫০ জনের কাটা হয়েছে। জামালপুরটা বর্ধমানে, বীরভূমেও কাটা হচ্ছে. উত্তর ২৪ পরগনাতে কাটা হচ্ছে, দক্ষিণ ২৪ পরগনাতেও কাটা হচ্ছে। উত্তরবঙ্গেও কাটা হচ্ছে। ভোটের আগে ইচ্ছাকৃত ভাবে এমন করা হচ্ছে যাতে মানুষ সুবিধা না পান”। তবে আধার কার্ড বাতিল হলেও সুবিধা বহাল থাকবে এমনটাও জানান মুখ্যমন্ত্রী।
অনুব্রতহীন বীরভূমে জনসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী
বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মন্ডল আপাতত দীর্ঘ কালের জন্য কারাগারে বন্দী। সেই অনুব্রতহীন বীরভূমের সিউড়ির চাঁদমারি মাঠে রবিবার প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সভায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও সরকারি সুবিধা প্রদান করেন তিনি । সেখানেই বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে একাধিক জনবিরোধী সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ তুললেন মমতা । উল্লেখ্য অভিযোগ উঠেছে, রাজ্যের বেশ কিছু জায়গায় অনেকের আধার কার্ড বাতিল হয়ে যাওয়ার চিঠি আসছে ।সেই অভিযোগের ভিত্তিতে এ দিন কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়।
“মুখ্যমন্ত্রীর বিভান্ত্র করছেন..” বললেন সজল ঘোষ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আধার কার্ড বাতিল সংক্রান্ত অভিযোগ নিয়ে কেন্দ্র সরকার এর দিকে আঙুল তোলেন। এই প্রসঙ্গ নিয়ে যখন প্রশ্ন করা হয় বিজেপি নেতা সজল ঘোষ কে তখন তিনি বলেন “মুখ্যমন্ত্রী সকাল থেকে ইউঠে দাঁত না নিজেই মিথ্যে কথা বলেন। সঠিক KYC না হলে ব্যাংকের পরিষেবাও সাময়িক বন্ধ হয়ে যায়। হয়তো এই ক্ষেত্রেও তেমনই হয়েছে। আধার কার্ড এর লিঙ্ক মোটেই কেটে দেওয়া হয়নি কেন্দ্রের পক্ষ থেকে। তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হলো মা মাটি মানুষের সরকার। কিন্তু তারা মোটেই মা মাটি মানুষের হয়ে কাজ করছে না। বরং মুখ্যমন্ত্রী অযথা বিভ্রান্ত করছেন সকলকে।”

আরও খবর
বাংলায় পা রাখছেন ইরফান পাঠান, ভাই ইউসুফের হয়ে করবেন প্রচার !!
টিকিট না পেয়ে আচমকা ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দোপাধ্যায় !!
দেশে CAA কার্যকর, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের! তিন দেশের ছয় অভিবাসী সম্প্রদায় পাবে নাগরিকত্ব !!