১২ দিনের স্পেন-দুবাই সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, লক্ষ্য বাংলার শিল্পে বিদেশি বিনিয়োগ !!

কথা ছিলো মঙ্গলবার সকাল ৯টা ৪৫ নাগাদ কলকাতা থেকে দুবাই এর উদ্দ্যেশে ভিস তারার বিমানে উড়ে যাবেন কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে সফর নামার শুরুতেই বিঘ্ন ঘটে। যদিও প্রায় তিন ঘণ্টা পর রহনা দেয় মুখ্যমন্ত্রীর বিমান এর আগেও মুখ্যমন্ত্রীর যাত্রায় বিমান বিঘ্নতা ঘটতে দেখা গেছে। 

প্রায় পাঁচ বছর পর বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে রয়েছেন সাংবাদিকরাও। এদিন সকালে রওনা দেওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। জানান রাজ্যের শিল্পে বিদেশি লগ্নি টানতেই তাঁর এই সফর। মুখ্যমন্ত্রীর আরো জানান পাঁচ বছর আগে স্পেন বইমেলায় যাওয়ার জন্য তাদের আমন্ত্রণ রক্ষা করতেই যাচ্ছেন। সাথেই যাচ্ছে ইস্টবেঙ্গল, মোহনবাগান আর মোহামেডান স্পোর্টিং ক্লাবের একজন করে কর্মকর্তা। দুবাইতে ব্যবসায়ী সম্মেলনে যোগ দেবেন।  এনআরআই দের সঙ্গে দেখা করবেন তিনি। এরপরে মাদ্রিদে তার সাথে যুক্ত হবেন  ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি তথা জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। মুখ্যমন্ত্রীর কথায়দেখোনা কি হয়”, এর থেকে বেশ চমকদার কোনো কর্মকাণ্ডের আভাস পাওয়া যাচ্ছে। 

পাঁচ বছর পরের এই বিদেশ সফরে প্রথমে দুবাই যাবেন তিনি। মঙ্গলবার রাত্রে তিনি দুবাইতে থাকবেন। তারপর বুধবার মাদ্রিদে যাবেন। সেখান থেকে ট্রেনে করে বার্সেলোনায় যাবেন সম্মেলনে যোগ দিতে। তারপর আবার দুবাই হয়ে ২৩ তারিখ কলকাতায় পা রাখবেন মুখ্যমন্ত্রী। 

এর আগে সোমবার নিজের সফরসূচি নিয়ে বিস্তারিতবাবে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “মঙ্গলবার আমরা রওনা দেব, সেদিন আমাদের দুবাইতে থাকতে হবে। কারণ সেখান থেকে স্পেনে যাওয়ার মতো ফ্লাইট নেই। এরপর বুধবার পৌঁছনোর কথা মাদ্রিদ। সেখানে বেশ কিছু শিল্প সম্মেলন রয়েছে। ৩ দিন থাকব মাদ্রিদে। তারপর সেখান থেকে ট্রেনে যাব বার্সেলোনা। সেখানে ২৩ দিনের বেশ কিছু অনুষ্ঠান রয়েছে। দেখা হবে প্রবাসী ভারতীয়দের সঙ্গেও। সেখান থেকে আবার দুবাইতে ফিরে আসব। সেখানেও শিল্প সম্মেলন রয়েছে। দেড় দিন দুবাইতে থেকে ২৩ সেপ্টেম্বর আমার কলকাতায় ফিরব।”

তিনি না থাকাকালীন রাজ্যের প্রশাসনিক কাজকর্ম কী ভাবে চলবে তারও একটি রূপরেখা তৈরি করে দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই কদিন থাকছি না, বর্ষা চলছে, সেই কারণে নেওয়া হবে বাড়তি সতর্কতা। মুখ্যসচিবও আমার সঙ্গে যাবেন। সেই কারণে মিটিং করে সবাইকে কাজ বুঝিয়ে দিয়েছি। এই কদিন সমস্ত দায়িত্ব স্বরাষ্ট্রসচিবের উপর থাকবে। সবাই দায়িত্ব নিয়ে কাজ করবেন। তবে সবটা এখনই বলছি না। তাহলে আর চমকের কী থাকবে!”

এর আগেও তিনি হেগ শহরে মিৎসুবিসি কোম্পানির সাথে তার সম্মেলন হয়েছে। তবে এই সফরে মুখ্যমন্ত্রী স্থানীয় শিল্পপতিদের সঙ্গে একাধিক বৈঠক করবেন। বাংলায় বিনিয়োগের আহ্বান জানানোর পাশাপাশি সে দেশের শিল্পপতিদের আসন্ন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে উপস্থিত থাকার জন্যও আমন্ত্রণ জানাবেন। এর আগেও তিনি বিদেশি সফরের জন্য আমন্ত্রণ পেয়েছেন কিন্তু কেন্দ্রের অনুমতি না থাকায় তিনি সেগুলিতে যেতে পারেননি বলে ক্ষোভ প্রকাশ করেন। 

তবে এবারের যাত্রার আগে রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রীকে কে শুভেচ্ছা বার্তা জানান তার বিদেশ সফরের জন্য। এখন মুখ্যমন্ত্রীর বিদেশ সফর কি চমক আনে তা তো সময়ই বলবে।