আধার কার্ড বায়োমেট্রিক জালিয়াতির আঁতুড়ঘর ইসলামপুরের “অঞ্চল”, তদন্তে নামলো সাইবার পুলিশ !!

Aadhaar Enabled Payment System-কে কাজে লাগিয়ে মানুষের ব্যাংক একাউন্ট থেকে টাকা উধাও করে দেওয়ার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। আর এই কাজের ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়ার কেন্দ্র হতে উঠেছিল ইসলামপুর গ্রামাঞ্চলের একটি এলাকা। ঠিক যেন আরও একটি জামতারা। সাইবার অপরাধের আরও একটি আঁতুড়ঘর। হাতের আঙ্গুলের ছাপ কে জাজে লাগিয়ে অর্থাৎ বায়োমেট্রিক সিস্টেমের অপব্যাবহার করে টাকা তুলে নেওয়া হচ্ছিল। এই প্রতারণার বিষয় টি সামনে আসার পরে পুলিশের কাছে পঞ্চাশটিরও বেশি অভিযোগ আসে। যেগুলিতে তদন্ত করতে নেমে তারা প্রথমে দুজন ও পরে তিনজন , মোট তিনজন কে গ্রেপ্তার করেছে।

এছাড়াও তদন্তে নেমে আধার কার্ডের মাধ্যমে টাকা প্রতারণার নতুন আঁতুড় ঘরের সন্ধান পেলো পুলিশ। উত্তর দিনাজপুরের ইসলামপুর চোপড়াতে এই অপরাধের সঙ্গে জড়িতদের গতিবিধি সামনে এসেছে। এমনকী, ওই এলাকা লাগোয়া বিহারের আড়াড়িয়া থেকে অন্যতম মাস্টার মাইন্ড ছোটু কুমারকে গ্রেফতার করেছে হরিয়ানা পুলিশ। এরই সাথে এই ঘটনার মাস্টার মাইন্ড ছোটু কুমার কেও গ্রেপ্তার করেছে হরিয়ানা পুলিশ। ছোটু এখন হরিয়ানা সংশোধনাগারে বন্দী। যাকে কলকাতা এনে জেরা করার প্রক্রিয়া চলবে।

তবে সূত্রের প্রাপ্ত খবর এলাকা ধরে ধরে প্রচার চালানোর জন্য এজেন্ট রাখা হয়েছিল। তবে ছোটু কুমারকে জেরা করা প্রয়োজন বলে মনে করছে কলকাতা পুলিশ। কারণ এই নয়া প্রতারণার প্রশিক্ষণ কোথায় হয়েছিল? কী ভাবেই বা হাত পাকিয়েছেন অপরাধের সঙ্গে জড়িতরা? সবটাই জানা প্রয়োজন বলে মনে করছে লালবাজার। ইতিমধ্যে লালবাজারের হাতে ধরা পড়েছেন পাঁচজন। তাদের নিজেদের হেফাজতে নিয়ে চলছে জেরা। জানার চেষ্টা চলছে তাদের বাকিদের খোঁজ খবর।