সায়নী ঘোষের মাতৃবিয়োগ, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট!!

“মা” এই ছোট্ট একটা শব্দের মধ্যে যেনো গোটা দুনিয়া লুকিয়ে থাকে। মা যিনি সন্তান কে দশ মাস গর্ভে ধারণ করে পৃথিবীর আলোতে নিয়ে আসেন। সেই মা যদি পৃথিবী থেকে চলে যান তাহলে সন্তানের কাছে তার চেয়ে শোকের আর কিছু হয় না। আর ঠিক সেই শোকের মধ্যে দিয়েই যাচ্ছেন অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়নী ঘোষ।

গত কয়েক দিন ধরেই সায়নী ঘোষ এর মা, সুদীপা ঘোষ চিকিৎসাধীন ছিলেন। শরীর ছিলো বেশ অসুস্থ। রবিবার তার স্বাস্থের আরো অবনতি ঘটে। তৎক্ষণাৎ ভর্তি করা হয় ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। তবে শেষ রক্ষা হলো না। সোমবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মাকে হারিয়ে সোশ্যাল মিডিয়াতে একটি আবেগঘন পোস্ট করেন সায়নী। যদিও সায়নীর ইনস্টাগ্রামে চোখ রাখলে তার মা কে নিয়ে নানান পোস্ট দেখতে পাওয়া যায়। এই পোস্ট টিতে দেখা যাচ্ছে একটি ছবিতে সায়নী তার মায়ের কোলে শুয়ে আছেন। মায়ের পোশাক একেবারেই ঘরোয়া সাধারণ রকম। আর সায়নী কে দেখেও বোঝা যাচ্ছে তিনি কোথাও গিয়েছিলেন এবং সেখান থেকে ফিরে নিশ্চিন্তে মাতৃ কোলে শুয়ে আছেন চোখ বন্ধ করে। এই পোস্টে সায়নী লিখেছেন যে আর কি কখনো এই নিশ্চিন্তে মায়ের কোলে ঘুমোতে পারবেন তিনি। হয়তো আর কখনোই এমন সুখ তিনি আর ফিরে পাবেন না। তার মায়ের উদ্যেশ্যে আরো লিখেছেন “ভালো থেকো তুমি মাগো”। সূত্রের খবর কেওড়াতলা মহাশ্মশানে দাহ করা হবে সুদীপা দেবীর দেহ। তার আগে শেষ বারের জন্য মায়ের দেহ বাড়িতে নিয়ে যাবেন সায়নী।তবে মা অসুস্থ হলেও সেই বিষয়ে কখনোই  কোনও কথা বলতে শোনা যায়নি সায়নী ঘোষকে। গত বছর পঞ্চায়েত ভোটের সময়ে মায়ের অসুস্থতার কারণে দলের হয়ে প্রচারের কর্মসূচি বাতিল করেছিলেন।