নুসরাত জাহান এবং যশ দাশগুপ্ত, টলিউডের অন্যতম চর্চিত জুটি। তাদের প্রেম কাহিনীর জন্য অলটাইম তারা চর্চায় থাকেন। তবে টলিপাড়ার এই জুটি বর্তমানে চর্চায় রয়েছেন তাদের আগত সিনেমার জন্য। সিনেমার নাম হলো “মেন্টাল”। আর নুসরাত এবং যশ দুজনেই এখন চুটিয়ে ব্যস্ত সিনেমার প্রচারে। সিনেমার একটি গানও মুক্তি পেয়েছে। গানটি হলো “কি এক খান গান বানাইছে”, নিয়ে তুমুল হইচই। এই জুটি এখন যেখানেই যাচ্ছেন ছবির প্রচারে সেখানেই তারা নাচ করছেন এই গানে। আর আমরা আপনাকে জানাই যে এই গান কিন্তু সোশ্যাল মিডিয়াতে ৫ লক্ষ ভিউজ পেয়েছে ইতিমধ্যেই। সোশ্যাল মিডিয়ায় বারবরই সক্রিয় থাকেন এই জুটি। ভিডিও থেকে শুরু করে রিলস এবং ছবি ক্রমাগত আপলোড করে চলেছেন জুটি।
ভিডিও পোস্ট হতেই এলো ট্রোলের বন্যা
যশ ইতিমধ্যেই বলিউডে পদার্পণ করেছেন। তবে মুম্বাই থেকে ফিরেই কিন্তু তিনি ব্যস্ত হয়ে পরেছেন “মেন্টাল” ছবির প্রচারে। ছবির নুতন গান “কি এক খান গান বানাইছে” গানটিতে নেচেও যশ এবং নুসরাত সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। কিন্তু সেই পোস্ট হতেই নেমে আসে ট্রোলের বন্যা। কেউ কেউ তো এমনও লিখেছেন যে ছবির নাম যেমন মেন্টাল তেমনই এই ভিডিও দেখে তারাও মেন্টাল হয়ে যাবেন। কেউ লিখেছেন অন্যতম বাজে এবং ফ্লপ অভিনেতাদের তালিকায় শীর্ষে আছেন এই জুটি। আবার কারোর কথা অনুযায়ী, এইসব নাকি এখন আর চলে না, পাবলিক আর এখন খায় না এই সস্তার জিনিস। কারোর কথায় আবার বেশ হাস্যকর লাগছে এই সব ভিডিও, আর কত সস্তা বানবেন নিজেদের এমনও লিখেছেন কেউ কেউ।
তবে ট্রোলের কথায় কান দেন না একদমই বলে জানিয়েছেন নুসরাত জাহান। তার বক্তব্য এসব কটাক্ষ আর মন্তব্য তাকে অনেক বেশি শক্ত করে তুলেছে এবং লড়তে শিখিয়েছে। তাই এখন আর কান দেন না কোনো কথাতেই।

আরও খবর
বাংলায় পা রাখছেন ইরফান পাঠান, ভাই ইউসুফের হয়ে করবেন প্রচার !!
টিকিট না পেয়ে আচমকা ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দোপাধ্যায় !!
দেশে CAA কার্যকর, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের! তিন দেশের ছয় অভিবাসী সম্প্রদায় পাবে নাগরিকত্ব !!