সেলিব্রিটি ক্রিকেট লিগের দশম সিজেন এর প্রোমো প্রদর্শিত হলো বিশ্বের সব থেকে উঁচু বিল্ডিং অর্থাৎ বুর্জ খলিফা তে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিচ্ছা সুদীপ (কন্নড়), সোহেল খান (হিন্দি), আর্য, জিভা (তামিল), থামন, সুধীর বাবু (তেলেগু), জিশু সেনগুপ্ত (বাংলা), বিন্নু ধিল্লন, সোনু সুদ, ইন্দ্রজিৎ সুকুমারন এবং উন্নি মুকুন্দন (মালয়ালম) সহ আটটি সিসিএল দলের সুপারস্টাররা।

সুদীপ ভাসলেন আবেগে
বুর্জ খলিফা প্রোমো লঞ্চের বিষয়ে নিজের চিন্তাভাবনা শেয়ার করে, কন্নড় অভিনেতা সুদীপ প্রকাশ করেছেন, “যখন আমি আমার চলচ্চিত্রের জন্য বুর্জ খলিফায় ছিলাম, আর এখন এই আইকনিক কাঠামোতে একজন ক্রিকেটার হিসাবে নিজেকে দেখা সত্যিই বিশেষ এবং অবিস্মরণীয়। এটি সিসিএল-এর ক্রমবর্ধমান সাফল্যের প্রমাণ।”
প্রথম বাঙালি অভিনেতা হিসেবে যীশু পেলেন স্থান
আমরা আপনাদের জানিয়ে রাখি যে এই অনুষ্ঠানে প্রথম বাঙালি অভিনেতা হিসেবে বুর্জ খলিফার প্রদর্শনীতে যীশু সেনগুপ্ত স্থান পেলেন। যদিও যীশু বর্তমানে হিন্দি এবং সাউথ ইন্ডিয়ার ছবিতে অভিনয় করে নিজের যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন। সাথেই পেয়েছেন তার যোগ্য এবং প্রাপ্য সম্মান।
বুর্জ খলিফা হলো প্রদশর্নীর অন্যতম নিদর্শন। বলিউড অভিনেতা শাহরুখ খান এর ছবি প্রদর্শনী এই বিল্ডিংয়ে বহু বার দেখা গেলেও অতীতে কিন্তু কোনো বাংলা অভিনেতাকে এই স্থানে দেখা যায় নি। বাঙালির কাছে যা ছিল কেবল এক অপূর্ব স্বপ্ন। আর আজ সেই স্বপ্ন কে বাস্তবে রূপ দিলেন যীশু সেনগুপ্ত। অনেকেই মনে করেন বাংলা ইন্ডাস্ট্রি তে যীশু তার প্রাপ্য সম্মান পাননি। কিন্তু যীশু সেনগুপ্ত কিন্তু আজ বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির নাম উজ্জ্বল করে তুলেছেন। আল্লু অর্জুন, সনু সুদ , সুদীপ এনাদের মত তাবড় অভিনেতাদের আজ রাজত্ব চালালেন যীশু সেনগুপ্ত।

আরও খবর
টিকিট না পেয়ে আচমকা ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দোপাধ্যায় !!
দেশে CAA কার্যকর, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের! তিন দেশের ছয় অভিবাসী সম্প্রদায় পাবে নাগরিকত্ব !!
বাংলার ৮টি আসনে সিএএ-র জাদু, মোদি সরকারের মাস্টার স্ট্রোকে পরাজিত সব !!