চতুর্থীর সকালে রাস্তায় প্রকাশ্যে খুন, পুরনো আক্রোশের জেরেই এই খুন করা হয়েছে বলে জানা যায় !!

দিনে দুপুরে ঠাকুরপুকুরে রাস্তায় খুন হতে হলো এক যুবক কে। পুরনো আক্রোশের জেরেই খুন হয়েছে বলে জানা যাচ্ছে।  পুলিশ জানিয়েছে, মৃতের নাম অনিমেষ সিংহ (২৬)। খুনের ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম সুবল সর্দার।

কি ঘটেছিল আসলে

চতুর্থীর দিন সকাল সাড়ে আটটার সময় প্রতিদিনের মতো ঠাকুরপুকুর এলাকার এলআইসি বাজার মোড় দিয়ে ফেরার সময় অনিমেষের উপর হামলা হয়। স্থানীয় সূত্রে খবর, সকাল সাড়ে সময় নিজের বোনকে টিউশনিতে দিয়ে ফিরছিলেন অনিমেষ সিং। হঠাৎই রাস্তা রুখে দাঁড়ায় এক ব্যক্তি। স্কুটি থামতেই নামিয়ে সোজা যুবকের রাস্তায় বুকে ঢুকিয়ে দেয় ধারালো অস্ত্র। বুকের এক পাশ থেকে পেট অবধি চিরে ফালা ফালা করে দেওয়া হয় যুবককে। আহত অবস্থায় রক্তাক্ত দেহে লুটিয়ে পড়ে সে। মুহূর্তের মধ্যে ঘটে যায় এই ঘটনা। ঘটনার সাথে সাথেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে জানানো হয়।

সাতসকালে কেনো ঘটলো ঘটলো এই খুন? 

কেনো ঘটলো সাতসকালে এই খুন? এমনিই কি খুন করা হলো নাকি আগে থেকেই পরিকল্পনা মাফিক খুন? এমনই অনেক প্রশ্ন উঠে এসেছে ঠাকুরপুকুর থানার পুলিশের সামনে। তবে, প্রাথমিক তদন্তে অনুমান, আচমকা হামলা নয়, পরিকল্পনা করেই প্রাণঘাতী আঘাত। পুরনো কোনও শত্রুতা নাকি প্রেমঘটিত কোনও কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ। ওই রাস্তা দিয়ে বোনকে কোচিংয়ে নিয়ে যেতেন অনিমেষ। তাঁর গতিবিধির উপর নজর রেখেই আগে থেকেই ঠাকুরপুকুরের ওই এলআইসি মোড়ে অপেক্ষা করছিল আততায়ী বলে সন্দেহ। সব মিলিয়ে কলকাতার রাস্তায় দিনের আলোয় এমন ঘটনায় ব্যাপক আতঙ্কে সকলে। পাড়ার ছেলের সঙ্গে দিনে দুপুরে এমন ঘটনায় চাঞ্চল্য।

সূত্রের খবর , বছর খানেক আগে অনিমেষের বোন কে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন সুবল। অনিমেষের বোন সেই প্রস্তাব নাকচ করে, যার পরে সুবল কে মেতে মাথা ফাটিয়ে দেন অনিমেষ। আর সেই পুরোনো রাগ মনের মধ্যে পুষে রেখেই সুবল এই খুন করেছে। সুবল প্রায় দশ বছর ধরে অনিমেষের বাড়ির কাছে ভাড়া থাকতেন বলে জানা গেছে।