গত ১৪ই জানুয়ারি কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রা মনিপুর থেকে শুরু করেছেন। যা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। আজ বুধবার (৩১ জানুয়ারি, ২০২৩) কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর SUV-এর পিছনের কাচ সম্পূর্ণ ভেঙে যায়। তার গাড়িতে হামলা হয়েছে বলে খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে স্পষ্টীকরণ দিয়েছে কংগ্রেস।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তারা লেখেন, ভিড়ের মধ্যে একজন মহিলা রাহুল গান্ধীর সাথে দেখা করতে আসেন। এর জেরে হঠাৎ ব্রেক লাগানো হয়।এরপর সিকিউরিটি সার্কেলে ব্যবহৃত দড়ির জেরে ভেঙে যায় গাড়ির কাঁচ।জনগণের ওপর যে অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে ন্যায়বিচারের জন্য লড়ছেন জননেতা রাহুল গান্ধী। জনগণ তার সাথে আছে, জনগণ তাকে নিরাপদে রাখছে।
বাংলায় নয় বিহারে ভেঙেছে কাঁচ , বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী আজ মুর্শিদাবাদে একটি মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভাঙার ঘটনার প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি জানান , গন্ত্যবে পৌঁছনোর সময় তিনি হেলিকপ্টারে বসেই একটি মেসেজ পান। কংগ্রেসের এক নেতা, পরে অবশ্য রাহুল গান্ধীর নাম উল্লেখ করেই তিনি জানান রাহুল গান্ধীর গাড়ির কাঁচ পশ্চিমবঙ্গে ভেঙে যায়। কেউ বা কারা তার গাড়ির ওপর পাথর মেরেছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান তিনি বা তার দলের কেউ এই সমস্ত কাজ কর্ম সমর্থন করেন না। বাংলায় কোনো রকম অন্যায় তিনি প্রশ্রয় দেবেন না। বরং তাদের উপস্থিতি তে কারোর কোনো দুর্ঘটনা ঘটবে না বলে জানান তিনি।
তার পরেই মুখ্যমন্ত্রী উল্লেখ করেন রাহুল গান্ধীর ওপর এই হামলা মোটেই পশ্চিমবঙ্গে হয়নি। এই হামলা হয় যখন কিষানগঞ্জের কাছে কটিহারে ঘটেছে। গাড়ির কাঁচ ভাঙ্গা অবস্থায় তারা পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। মুখ্যমন্ত্রী এই ঘটনার নিন্দা করেন এবং জানান। বিহারে সবে মাত্র নীতিশ কুমার এবং বিজেপি সরকার এক হয়েছে। তাদের রাগ থাকতে পারে। কিন্তু মুখ্যমন্ত্রী এই ঘটনার মোটেই সমর্থন করেন না। কোনো পার্টি মিটিং মিছিল করতেই পারে তাতে তার আপত্তি নেই। তবে মুখ্যমন্ত্রী এই কথা সকলকে স্মরণ করিয়েছেন যে আগামী ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, তারপরেই উচ্চমাধ্যমিক, মাদ্রাসা, হাই মাদ্রাসা, আলিম , ফাজিল, সিবিএসসি পরীক্ষা তাই কোর্টের এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের নির্দেশ অনুযায়ী কোনো পার্টি যেনো মিটিং মিছিলে মাইক ব্যবহার করে পরীক্ষার্থী দের ব্যাঘাত না ঘটায়।

আরও খবর
বন্ধুকে প্রতারণা করে সাউথের এই নায়িকা চুরি করলো সোনা, হতে হলো গ্রেফতার !!
প্রায় দশ জন পুরুষ মিলে দুমকায় একজন স্প্যানিশ মহিলাকে গণধর্ষণ করেছে !!
হাওড়ার হোটেলে ‘পতিতাবৃত্তির র্যাকেট’ চালানোর অভিযোগে সন্দেশখালিতে বিজেপি নেতা গ্রেফতার !!