রাজনীতি ছাড়ছেন ফিরহাদ হাকিম! তবে কি অপরাধ চাপা দিতে এই সিদ্ধান্ত?

রাজনীতি ছাড়বেন বললেন ফিরাদ হাকিম। টানা সাড়ে নয় ঘণ্টা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এর ম্যারাথন তল্লাশির পরেই হুংকার ছাড়লেন হাকিম।  “আমি কী অপরাধ করেছি? চুরি করেছি? চোর?” দিনভর তল্লাশি শেষে কার্যত ক্ষোভে ফেটে পড়লেন ফিরহাদ হাকিম।

রবিবার সকাল ৯টা নাগাদ তাঁর বাড়িতে সিবিআই আধিকারিকরা যান। সাড়ে ৯ ঘণ্টা তল্লাশি শেষে চরম ক্ষোভ প্রকাশ করেন ফিরহাদ হাকিম। সাংবাদিকদের মুখোমুখি কার্যত অভিমানে, ক্ষোভে ফেটে পড়েন ফিরহাদ। তাঁর প্রশ্ন, “আদর্শ নিয়ে রাজনীতি করার পরেও, কেন বারবার হেনস্থার শিকার তিনি? নিজের ব্যবসা থেকে টাকা নিয়ে মানুষের সেবা করেছেন বলে জানালেন তিনি। আদর্শ বিচ্যুতি দেবেন না বলে বিজেপিতে যাননি।BJP-কে বলব, আমাকে জেলে রাখুন কিন্তু এ ভাবে অপমান করবেন না। ‘ এই প্রসঙ্গে নাম না করে শুভেন্দু বিঁধে বলেন, ‘কেন্দ্রীয় সংস্থার ভয়ে তুমি BJP-কে যোগ দিতে পার। আমি দেব না।’ টানা নয় ঘণ্টা জেরার পর জবাব ফিরহাদের। ওপর দিকে পালটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, দাসত্ব করতে চাই না বলেই বিজেপিতে এসেছি। দুই রাজনৈতিক যুযুধানের বাক্যযুদ্ধে সরগরম রাজ্য রাজনীতি।

শুভেন্দু ফিরাদ  বাক্যের লড়াই…

ফিরাদ হাকিম জানিয়েছেন পৌরসভা নিয়োগের ক্ষেত্রে ওনার বিরুদ্ধে যদি কেউ কোনো প্রমাণ হাজির করতে পারে তবে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। অন্যদিকে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এদিন জানান, নিয়োগ সংক্রান্ত বিষয়ের সব প্রমাণ তাদের কাছে আছে। যদি প্রকাশ করেন, তাহলে আর ববি পুজোতে আর বেরাতে পারবেন না। রাজভবনের সামনে ধরনা নিয়েও তাঁর জানান,  “রাজ্যপাল যা করেছেন ঠিক করেছেন। আমি বলবো, প্রশাসনিক বলে ওখান থেকে কেন্দ্রীয়বাহিনী দিয়ে হাঁটিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক।”