গুলি চললো দিল্লী-হাওড়া রাজধানী এক্সপ্রেসে, গ্রেপ্তার এক ভারতীয় জওয়ান !!

হাওড়া রাজধানী এক্সপ্রেস চললো গুলি। যদিও কেউ আহত হননি এই ঘটনায়। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন এক সেনা। আসলে হরবিন্দর সিং নামে এক সেনা হাওড়া রাজধানী এক্সপ্রেসের টিকিট কেটে ভুল করে উঠে পরেছিলেন শিয়ালদা রাজধানী এক্সপ্রেসে।

যখন টিকিট চেকার টিকিট চেক করতে আসেন তখন তিনি সঠিক টিকিট দেখাতে না পারায় শুরু হয় বচসা। আর সেই বচসার জেরেই নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি ছোড়েন তিনি। যদিও ঘটনায় কেউ আহত হননি। গুলি চলার পরই রাজধানী এক্সপ্রেসের কর্তব্যরত আরপিএফ কর্মীরা ওই ব্যক্তিকে ধরে ফেলেন। এরপর ট্রেন কোডারমা স্টেশনে পৌঁছতেই সেখানে ট্রেন থামিয়ে আরপিএফ-এর হাতে তুলে দেওয়া হয় ওই জওয়ানকে।

ওই জওয়ান রাজধানী এক্সপ্রেসের বি৭ ও বি৮ কামরার মাঝখানে দাঁড়িয়ে ছিলেন। আচমকা চলন্ত ট্রেনের মধ্যে গুলি চলার ঘটনায় বেশ আতঙ্কিত হয়ে পড়েছিলেন ট্রেনের বাকি যাত্রীরা। যদিও ঘটনায় কেউ আহত হননি। ওই জওয়ানকে আরপিএফ-এর হাতে তুলে দেওয়ার পর রাজধানী এক্সপ্রেস আবার গন্তব্যের দিকে রওনা দেয়।