আপনার গাড়িটা একটু দেবেন দীঘা যাবো। উত্তরে বৃদ্ধ মালিক তার প্রিয় কালচে নীল রঙের বিএমডাব্লিউ গাড়িটি দিতে রাজি হননি। আর তার যেতেই খুন হতে হয় তাকে। মানুষের ছয়টি রিপুর দুইটি হলো লোভ এবং ক্রোধ। আর এই নিয়ন্ত্রণহীন ক্রোধ এবং সাথেই লোভ যে কতদূর ভয়ংকর হতে পারে তারই উদাহরণ পাওয়া গেলো দমদমের এই ঘটনায়।
দমদম নাগের বাজার এলাকায় সাজানো বাড়িতে ছোট্ট পোষ্য সহকারে থাকতেন ব্যবসায়ী কল্যাণ ভট্টাচার্য্য। আর তার বিএমডাব্লিউ ৬ সিরিজের গাড়িটি নিয়ে বন্ধুদের সাথে দীঘা যেতে চেয়েছিল তার নিজস্ব ড্রাইভার সৌরভ। ১৫ই সেপ্টেম্বর নিজের প্রিয় গাড়ি ড্রাইভার হাতে একা ছেড়ে দিতে রাজি হলেন না কল্যাণ বাবু।
উল্লেখ্য, গত বুধবার নাগেরবাজারে উদ্ধার হয় বৃদ্ধের পচাগলা দেহ। বৃদ্ধর পোষ্যও নিখোঁজ ছিল। পরে স্টোররুম থেকে সারমেয়কে উদ্ধার করে পুলিশ। বৃদ্ধ নিজের সারমেয়কে নিয়ে একাই থাকতেন সেই বাড়িতে। এদিকে কল্যাণবাবুর গাড়িটিও ছিল না সেখানে। পরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ সৌরভের কাণ্ডকারখানার বিষয়ে জানতে পারে।
বাড়ির সদর দরজা বন্ধ পেয়ে পাঁচিল টপকে ভেতরে ঢোকে সৌরভ। বৃদ্ধের সাথে গাড়ি নিয়ে বচসা হয়। তার পরেই বৃদ্ধকে ধাক্কা মারে সে। এরপরেই তাকে শ্বাসরোধ করে খুন করে। আর খুন করার পর গাড়ির ছবি সংগ্রহ করে ডিবি বন্ধুদের নিয়ে ঠান্ডা মাথায় দীঘা বেড়াতে যায় সে।
এরপর পুলিশ সৌরভের মোবাইল লোকেশন ট্রাক করে খোঁজ পায় তার দীঘায়। এরপরেই দীঘা থেকে ফেরার পথে বেলঘরিয়া এক্সপ্রেস ওয়েতে গাড়ি সমেত গ্রেফতার করে সৌরভ কে ।

আরও খবর
টিকিট না পেয়ে আচমকা ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দোপাধ্যায় !!
বাংলার ৮টি আসনে সিএএ-র জাদু, মোদি সরকারের মাস্টার স্ট্রোকে পরাজিত সব !!
প্রধানমন্ত্রী উন্মোচন করলেন ১০টি নতুন বন্দে ভারতের পতাকা, সহজ হলো এইসব রাজ্যে ভ্রমণ !!