টিম ইন্ডিয়ার জন্য ‘এক্স ফ্যাক্টর’ বাছলেন সৌরভ গাঙ্গুলি, সাথে দিলেন বিশ্বকাপ জয়ের মন্ত্র !!

প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী হলেন এমন একজন অধিনায়ক যিনি ভারতকে লড়াই করতে শিখিয়েছেন। যার সময় থেকে টিম ইন্ডিয়া মাথা তুলে দাঁড়াতে শিখেছে। মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে যুবরাজ সিংহ সকলেই সৌরভ গাঙ্গুলীর আমলে নিজেদের তুলে ধরার সুযোগ পেয়েছেন। ২০০৩ ওয়ার্ল্ড কাপ ফাইনালে ভারতকে তিনি লড়তে শিখিয়ে ছিলেন। হ্যাঁ হয়তো সেই বারে কাপ ভারতের নাম হয়নি। তবে বিশ্ব দরবারে টিম ইন্ডিয়ার নাম উচুঁ হয়েছিল।

২০২৩ বিশ্বকাপের আগে সৌরভ বেছে নিলেন তার ‘টিম ইলেভেন

সৌরভ গাঙ্গুলী সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকর দেন বিশ্বকাপ ২০২৩ সম্পর্কে। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় কতটা আত্মবিশ্বাসী তিনি এবারে ভারতের বিশ্বকাপ জেতার বিষয়ে? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, সম্প্রতি টিম ইন্ডিয়ার পারফরম্যান্স বেশ ভালো রয়েছে মাস দের দুয়েক ধরে। প্রথমত সকলেই ভাল ফর্মে আছেন। তাছাড়া সকলেই টিমে আছেন। অর্থাৎ এর আগে সকলে এক সাথে অনেক দিন ধরেই ছিলেন না। কখনো কারোর চোট, তো কখনো কাউকে রেস্ট দেওয়া হয়। সব মিলিয়ে টিম ইন্ডিয়ার পুরো টিম কখনোই একসাথে খেলতে পারেনি শেষ দেড় দুই বছর ধরে। তবে এখন সকলে একসাথে আছে। এবং ভালো ফর্মে আছেন। ব্যাট হাতে বিরাট কোহলি , লোকেশ রাহুল থেকে শুরু করে শুভমন গিল , হার্ধিক পান্ডিয়া আর বল হাতে শামি সিরাজ, কুলদীপ, বুমরহ প্রত্যেকেই। আর টিমের ওপর বেশ একটা চাপ ও রয়েছে বিশ্বকাপ নিজেদের নাম করার। যদিও, সৌরভ মনে করেন এই চাপ থাকা এক দিকে ভালো কারণ টিমের ওপর চাপ থাকলে তারা ভালো পারফর্ম করার দিকে মনোনিবেশ করতে পারবেন। সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপ এবং অস্ট্রেলিয়া সিরিজ জেতার পরে এই চাপ আরো দ্বিগুণ ভাবে বেড়ে গেছে টিমের জন্য। তবে এখনই বিশ্বকাপ জেতার বিষয়ে তিনি কিছু জানান নিই। তার মতে এই সব টুর্নামেন্ট শুরু হলো। এখনই সময় নয় কোনো কিছু বলার। এখনো ৪৫ দিন বাকি খেলার। তারপরেই কিছু বলা যেতে পারে।

টিম সিলেকশনের  বিষয়ে, তার মতে টিম ইন্ডিয়ার এই মুহূর্তে যেই টিম গঠন রয়েছে তাতে বিশেষ কোনো পরিবর্তনের দরকার নেই। তবে পিচ বুঝে কোন খেলোয়াড় কে কোন দিন খেলানো যাবে তা নিয়ে ভাবতে হবে।

অশ্বিনের কাম ব্যাক নিয়ে কি বললেন সৌরভ

তাকে যখন প্রশ্ন করা হয় রবিচন্দ্রন অশ্বিন এর এই আকস্মিক কাম ব্যাকে তিনি কি হতবাক হয়েছেন নাকি না, তখন তিনি জানান ভালো হয়েছে অশ্বিন কে আনা হয়েছে। কারণ তিনি ভারতের সব চেয়ে ভালো স্পিনার। ২০১১ বিশ্বকাপ খেলছেন এমন খেলোয়াড়ের দুজনের মধ্যে একজন তিনি। অন্যজন বিরাট। আবার অফ স্পিনর হিসেবে তিনি দলকে বিশেষ সুবিধা প্রদান করতে পারবেন কারণ প্রায় সব টিমেই কম বেশি দক্ষ লেফট হ্যান্ড ব্যাটার আছেন। আর তাদের বিরূদ্ধে অশ্বিন এর স্পিন কাজে আসবে। মজার ছলে সৌরভ এও জানান তিনি নাকি একবার অশ্বিন কে বলেছিলেন যে “কেনো তাঁকে কেবল বিশ্বকাপেই খেলানো হয়?” । টিমের অন্য সব খেলায় তার ডাক না পরলেও বিশ্বকাপ টিম অশ্বিন ছাড়া অসম্পূর্ণ।

২০১১ বিশ্বকাপ থেকে কি আলাদা এই বিশ্বকাপ টিমে

২০১১ বিশ্বকাপ থেকে এই বিশ্বকাপের বোলিং লাইন যথেষ্ট ভালো বলে মনে করেন সৌরভ গাঙ্গুলী। তিনি মনে করেন বুমরাহ, সিরাজ, শামি, অশ্বিন, কুলদীপ প্রত্যেকেই যথেষ্ট ভালো ফর্মে আছেন। ব্যাটার দের মধ্যেও যথেষ্ট ভালো পরিস্থিতি তিনি লক্ষ করেছেন। বিরাট , রোহিত, রাহুল, গিল সকলেই ভাল ফর্মে আছেন সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপ বা অস্ট্রেলিয়া সিরিজ থেকেই।  তবে টিমের কাছে যেটা নেই সেটা হলো মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সি। রোহিত ও যথেষ্ট ভালো ক্যাপ্টেন। তবে সৌরভ মনে করেন ধোনির মধ্যে যেই আলাদা ব্যাপার টা ছিল তা অন্য কারোর মধ্যে নেই।

সৌরভের চোখে “এক্স ফ্যাক্টর” কে? 

২০১১ বিশ্বকাপের এক্স ফ্যাক্টর ছিলেন যুবরাজ সিং। তবে এই ২০২৩ বিশ্বকাপের এক্স ফ্যাক্টর কে হতে পারে যখন প্রশ্ন করা হয় তখন সৌরভ জানান। এটি আর অন্য কেউই নয় বরং স্বয়ং বিরাট কোহলি হতে পারেন। বিরাট এমন একজন প্লেয়ার যিনি ২০১১ বিশ্বকাপ খেলেছেন। তখন অবশ্য তিনি একজন ইয়াং খেলোয়ার ছিলেন । তবে এই মুহূর্তে তিনিই হলেন টিমের সব চেয়ে অভিজ্ঞ এবং দক্ষ খেলোয়াড়। তাই তার ওপর দায়িত্ব সব চেয়ে বেশি। যদিও শুভমন ভালো ফর্মে আছেন। কিন্তু বিরাটের ওপরই দায়িত্ব সব চেয়ে বেশি বলে মনে করছেন সৌরভ।