“এখন কি করবো”, সিরাজের ওপর নারাজ শ্রদ্ধা কাপুর, সোশ্যাল মিডিয়ায় করলেন এই প্রশ্ন !!

মহম্মদ সিরাজের অসাধারণ কৃতিত্বের জন্য ভারত এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে সহজ জয় পায়। ভাবলেও অবাক লাগে এই ওয়ানডে ম্যাচ টি-টোয়েন্টির চেয়েও কম সময়ে শেষ হয়েছে। তবে এর জেরে ফাস্ট বোলার সিরাজের ওপর কিছুটা রেগে যান বলিউডের শ্রদ্ধা কাপুর।

ঠিক কি হয়েছে ম্যাচে

টিম ইন্ডিয়া কলম্বোতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঐতিহাসিক জয় লাভ করেছে এবং অষ্টম বারের মতন এশিয়া কাপ (Asia Cup 2023) শিরোপা জিতেছে। প্রথমে ব্যাট করতে আসা শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে যায় মাত্র ৫০ রানে। পরে টিম ইন্ডিয়া কোনো উইকেট না হারিয়ে মাত্র 6.1 ওভারে লক্ষ্য অর্জন করে। ভারতের এই জয়ে মূল অবদান ছিল ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজের। ৭ ওভারের স্পেলে ২১ রানে ৬ ব্যাটসম্যানকে পিভিলয়নের পথ দেখান সিরাজ।

সিরাজের ওপর ক্ষুব্ধ শ্রদ্ধা কাপুর

মহম্মদ সিরাজের সুপার ফাস্ট বোলিংয়ে ক্ষুব্ধ বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এদিনের ম্যাচ দেখে মনে হচ্ছিল যেন সিরাজ নামের ঝর প্রদর্শিত হলো কলম্বোর স্টেডিয়ামে। আর এদিকে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর তার ইনস্টাগ্রামে সিরাজের ওপর তার নারাজ হওয়ার গল্পটি শেয়ার করেছেন। এতে তিনি লিখেছেন- এখন সিরাজকে নিজেই জিজ্ঞাসা করুন এই অবসর সময়ে কী করা হবে। আসলে হয়েছে কি, প্রত্যেক ক্রিকেটপ্রেমীর মতো শ্রদ্ধারও রবিবার সন্ধ্যায় ম্যাচ দেখার পরিকল্পনা ছিল। কিন্তু সিরাজের দুরন্ত স্পিডের বোলিং 22তম ওভারেই 100 ওভারের ম্যাচ শেষ করে দেয়। ষোলো ইনিংসেই শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। আর টার্গেট স্কোর চেস করতে ভারতের খরচ হয় ৭ ওভার মাত্র।

এক ওভারে ৪ উইকেট নেন সিরাজ

এক ওভারে চার ব্যাটসম্যানকে আউট করেন মহম্মদ সিরাজ। ভারতীয় ইনিংসের চতুর্থ ও দ্বিতীয় ওভারে প্রথম বলেই ওপেনার নিসাঙ্কাকে ফেরত পাঠান সিরাজ। এরপর তৃতীয় বলে এলবিডব্লিউ হন সাদিরা সামারাবিক্রমা এবং চতুর্থ বলে চারিথ আসালাঙ্কাকে প্যাভিলিয়নের রাস্তা সেখান। ওভারের শেষ বলে ধনঞ্জয়া ডি সিলভাকে ফেরান মহম্মদ সিরাজ। ভারতের হয়ে এক ওভারে ৪ উইকেট নেওয়া প্রথম বোলার হয়েছেন সিরাজ।

১৬ বলে নিয়েছেন ৫ উইকেট

ওয়ানডে ম্যাচে এক ওভারে ৪ উইকেট নেওয়া বিশ্বের একমাত্র বোলার মহম্মদ সিরাজ। এর মাধ্যমে দ্রুততম ৫ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ডও তৈরি করলেন তিনি। মাত্র ১৬ বলে ৫ ব্যাটার কে আউট করেন সিরাজ। এ বিষয়ে শ্রীলঙ্কান ফাস্ট বোলার চামিন্দা ভাসের সমকক্ষ সিরাজ। শ্রীলঙ্কা কে হারিয়ে শ্রীলঙ্কার বোলারেরই রেকর্ড এর সমান করলেন।

ম্যাচের সেরা সিরাজ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের জয় ভারতীয় বোলার দের নাম। আর তাইতো এদিনের ম্যাচের সেরা হলেন সিরাজ। আর সিরিজের সেরা কুলদীপ যাদব। যদি ব্যাটার দের সাথে সাথে বোলারদের পারফরম্যান্স এমন রোমাঞ্চকর থাকে তবে বিশ্বকাপের সফর সহজ হয়ে উঠবে টিম ইন্ডিয়ার জন্য।