“সবই কানে আসে, আমার স্ত্রীও ক্রীড়ামাধ্যমে যুক্ত…”বিশ্বকাপের মাঝেই বিতর্কের জবার দিলেন বুমরাহ !!

২২ গজ এমনই এক জায়গা যেখানে ক্রিকেটাররা ভালো পারফর্ম করলে প্রশংসিত হন। আর প্রত্যাশা না মেটাতে পারলে জোটে সমালোচনা। ভারতীয় ক্রিকেটারদেরও একাধিক সময় বিভিন্ন সমালোচনার মুখে পরতে হয়। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের বড় জয়ের পর এইরকম সমালোচনা কীভাবে সামলান, তা নিয়ে বলেছেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ।

প্রায় অনেক দিন পরে দলে ফিরেছেন বুমরা। দীর্ঘ সময় চোটের কারণে ছিলেন তিনি দলের বাইরে। চলতি বছরের আইপিএলও খেলতে পারেননি তিনি। সেই সময় তাকে নিয়ে অনেক মানুষ অনেক সমালোচনার ঝড় তুলেছেন। কেউ বা তাকে ভারতের শ্রেষ্ঠ বোলারদের তালিকা থেকে বাদও দিয়েছেন।এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে সেরা পেস বোলার যদি খুঁজতে হয়, জসপ্রীত বুমরাহ থাকবেন প্রথম তিনে। সেই আসন থেকেও সরানো হয়েছিলো তাকে সমালোচনার প্রকোপে।

যতই ঝলমলে কেরিয়ার হোক, ব্যর্থতা মানেই সমালোচনা হবে। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের চোটের কারণে খেলতে পারেননি জসপ্রীত বুমরা। এ বছর এশিয়া কাপের আগে আয়ার্ল্যান্ড সিরিজে চোট সারিয়ে দলে ফেরেন জসপ্রীত বুমরা।  চোট সারিয়ে ফেরার পর তিনি পারফর্ম করতে পারছিলেন না। সমালোচনা হয়েছে। এতদিনে তার জবাব দিলেন। বুমরা বললেন, কে কোথায় কী বলছেন তিনি সবই জানেন।

ঠিক কি জবাব দিলেন বুমরা?

সমালোচনার প্রসঙ্গে বুমরা বলেন, ‘আমার স্ত্রীও ( অর্থাৎ টিভি প্রেজেন্টার সঞ্জনা গণেশন) ক্রীড়ামাধ্যমের সঙ্গে যুক্ত। তাই আমি জানি, আমার পারফরম্যান্স নিয়ে কেন এবং কারা প্রশ্ন তুলেছে। যে সময়টা পেরিয়ে গিয়েছে, সেটা আর ফিরবে না। তাই আমি সেটা নিয়ে হতাশ নই। বরং এখন আমি খুশি। চোট সারিয়ে ফিরে এসে আবার খেলতে পারছি। একইসঙ্গে বুঝতে পারছি যে, আমি এই খেলাটাকে কতটা ভালোবাসি। আমি কোনও রকম তাড়াহুড়ো করতে রাজি ছিলাম না। তাই চোট সারিয়ে ফিরে এসে খেলাটাকে আমি উপভোগ করতে চাইছিলাম। একইসঙ্গে ইতিবাচক মানসিকতা রাখতে চাইছিলাম আমি।’

সব ক্রিকেটারদের জীবনেই সমালোচনার ঝড় ঝামেলা আসে। সেসব কে পিছনে ফেলে নিজের লক্ষ্য সামনে রেখে এগিয়ে যাওয়াই জীবনের মূল শিক্ষা। চলতি বিশ্বকাপে এখনও অবধি ভারতের হয়ে সর্বাধিক উইকেট নেওয়া বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন জসপ্রীত বুমরা। ৬ ম্যাচ খেলে তিনি নিয়েছেন ১৪টি উইকেট। তাঁর ইকোনমি রেট ৩.৯১। এ বার দেখার বুমরা টুর্নামেন্ট শেষে সর্বাধিক উইকেট শিকারী বোলারদের তালিকায় শীর্ষে থাকতে পারেন কিনা।