পাকিস্তানের “গদিচ্যুতি”, বিশ্বকাপের আগেই বিশ্বের সেরা দলের টাইটেল পুনরুদ্ধার ভারতের।

শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ উইকেটে জয় আরও একবার বিশ্বের সেরা ক্রিকেট দলের খেতাব অর্জন করে দিলো “মেন ইন ব্ল” –কে। সদ্য এশিয়া কাপ জিতেছেন তারা। আবার তার রেশ কাটতে না কাটতেই শুক্রবার মোহালিতে মহম্মদ সামির দুর্দান্ত বোলিং অস্ট্রেলিয়ার মতন টিমকে ২৭৬ রানের গণ্ডিতেই আটকে রাখলো। সামি বুঝিয়ে দিলেন এশিয়া কাপের বেশিরভাগ ম্যাচেই রিসার্ভ বেঞ্চে বসে কাটালেও, তার ট্যালেন্ট কিন্তু রিসার্ভ নেই। বরং এখনও অফুরন্ত ট্যালেন্ট এর অধিকারী তিনি।

আবার অনেকদিন পরে টিমে ফিরে রবিচন্দ্রন অশ্বিন ও উইকেট সংগ্রহ করলেন।

তবে শুধুই বোলিং নয়, এদিনে নীল সৈনিক দের ব্যাটার রাও ছিলেন বেশ ভালো ফর্মে।

ভারতের হয়ে ওপেনার দুজন অর্থাৎ ঋতুরাজ এবং শুভ্মন যথাক্রমে ৭১ এবং ৭৪ রান করেন। এদিনের ম্যাচের ক্যাপ্টেন রাহুল ছিলেন ৫৮ রানে নট আউট। টিম ইন্ডিয়ার স্কাই এর অবস্থাও বেশ ভালো ছিল। অর্থাৎ সূর্যকুমার যাদবও এদিন ভালো খেলেছেন , এবং হাফ সেঞ্চুরি করেন।

সব মিলিয়ে এদিনের ম্যাচ দেখার পর বোঝা গেলো টিম ইন্ডিয়া বিশ্বকাপের আগে বিশ্বের সকল টিমের উদ্যেশ্যে সতর্ক বার্তা প্রেরণ করেছেন যে, “সব সে আগে হোঙ্গে হিন্দুস্থানী”। আর এদিনের ম্যাচের ঠিক পরেই পাকিস্তান কে হঠিয়ে বিশ্বের এক নম্বর ক্রিকেট দলের তকমা আবারো নিজেদের দখলে করলো তারা।