বিশ্বকাপের ফাইনালে এন্ট্রি নিল ভারত, বিরাট ও শামির এই ‘ক্যারিস্মাটিক’ পারফর্মেন্সে মুগ্ধ গোটা বিশ্ব !!

IND vs NZ: বুধবার বিশ্বকাপ ২০২৩ এর প্রথম সেমিফাইনাল হয়ে গেলো। টেবিল টপার ভারত বনাম নিউজিল্যান্ড। যেখানে নিউজিল্যান্ড কে ৭০ রানে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে প্রবেশ করেছে ভারত। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৩৯৭/৪ রান করে। জবাবে নিউজিল্যান্ডের পুরো দল ৪৮.৭ ওভারে ৩২৭ রানে অলআউট হয়ে যায়। চলতি টুর্নামেন্টে টানা দ্বিতীয়বার নিউজিল্যান্ডকে হারিয়েছে ভারত।

ভারতীয় দল বর্তমান টুর্নামেন্টে তার টানা ১০ তম জয় নিবন্ধন করেছে এবং এখন ফাইনালে এটি দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ীর মুখোমুখি হবে। বর্তমান টুর্নামেন্টে ভারতীয় দলই একমাত্র দল, যারা একটিও ম্যাচ না হেরে ফাইনালে উঠেছে। ভারতীয় দল ১২ বছর পর ওডিআই বিশ্বকাপের ফাইনালে উঠেছে।

নিউজিল্যান্ডের ইনিংসের হাল হকিকত

৩৯৮ রানের বিশাল টার্গেট তাড়া করতে নামলে, নিউজিল্যান্ডের শুরুটা শক্ত হাতে নষ্ট করেন মহম্মদ শামি। ওপেনার ডেভন কনওয়ে (১৩) ও রাচিন রবীন্দ্র (১৩) দুজনকেই উইকেটরক্ষক সুদক্ষ উইকেট কিপার লোকেশ রাহুলের হাতে ক্যাচ আউট করেন শামি। তবে এখানেই কিন্তু গল্প শেষ হয়নি। এখান থেকে কেন উইলিয়ামসন (৬৯) এবং ড্যারিল মিচেল (১৩৪) তৃতীয় উইকেটে ১৮১ রানের জুটি গড়ে ভারতীয় শিবিরের সমস্যা বেশ বাড়িয়ে দেন।

সেমি ফাইনালে দেখা গেলো “শামি” ফাইনালের জলসা!

এদিনের সেমি ফাইনাল শামি ফাইনাল রূপে বর্ষায়। প্রথম ভারতীয় বলার হিসেবে তিনি এদিন সাতটি উইকেট নেন একদিনের ক্রিকেটে। আবার এক ওভারে দুইটি আউট করেন তিনি। কেন উইলিয়ামসনকে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ আউট করে কেন ও মিচেল এর দুর্দান্ত জুটি ভাঙেন মহম্মদ শামি। এরপর মাত্র দুই বল পরেই টম ল্যাথামকে এলবিডব্লিউ আউট করেন শামি। গ্লেন ফিলিপসের (৪১) রূপে এখান থেকে ভালো সঙ্গী পেয়ে যান মিচেল।

তারা দুজনেই পঞ্চম উইকেটে ৭৫ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডকে এগিয়ে রাখে। লং অন এ জাদেজার হাতে ফিলিপসকে ক্যাচ দিয়ে এই জুটি ভাঙেন বুমরাহ। এরপর নিউজিল্যান্ডের লেজের ব্যাটসম্যানরা বিশেষ কিছু করতে না পারায় ম্যাচ থেকে বিদায় নেয় কিউই দল।

মিচেলের সেঞ্চুরি বৃথা গেল

ড্যারিল মিচেল ১১৯ বলে ৯টি চার ও সাতটি ছক্কায় ১৩৪ রান করেন। প্রাণঘাতী বোলিং করে মিচেলের সেঞ্চুরি নষ্ট করেন মহম্মদ শামি। লোকি ফার্গুসনকে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে নিউজিল্যান্ডের ইনিংস শেষ করেন শামি।

ভারতের খেলার হাল হকিকত

ক্যাপ্টেন রোহিত শর্মা কিন্তু গত দুই ম্যাচ ধরে তাবর তোর ইনিংস খেলছেন। হয়তো তার ইনিংস হচ্ছে ছোটো তবে রান কিন্তু খুব একটা কম তিনি করছেন না। সেমি ফাইনালের দিনেও তিনি মাত্র তিন রান পিছিয়ে ছিলেন হাফ সেঞ্চুরী থেকে। আর তার সহ ওপেনার ৭৯ রান করার পরে প্যাভিলিয়নে ফিরে যান পায়ে ক্রাম্প লাগার জন্য। তবে খুব বেশি চোট শুভমন পাননি। কারণ চার নম্বর উইকেটের পরে তিনি আবার মাঠে নামেন ও খেলা শেষ করেন।

কোহলি এদিন নিজের ৫০ তম ওডিআই শতক পূরণ করেন। তাছাড়া শ্রেয়াস আইয়ার এদিনের ম্যাচেও শতক করেন। লাস্ট ফিনিশিংয়ে রাহুল এসে ২০ বলে ৩৯ রান তুলে টিমকে পাহাড় প্রমাণ স্কোর করতে সাহায্য করেন। বোলার দের মধ্যে শামি সাতটি উইকেট সংগ্রহ করেন। আর বাকি বুমরা, কুলদীপ ও সিরাজ একটি করে উইকেট সংগ্রহ করেন।

সেমিফাইনালে দুই দলের একাদশ

ভারত: রোহিত শর্মা (সি), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (ডব্লিউকে), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ

নিউজিল্যান্ড: ডিভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (সি), ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, টম ল্যাথাম (ডব্লিউকে), মিচেল স্যান্টনার, টিম সাউদি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট