IND vs PAK: ভারতের মাটিতে লক্ষভেদ হলো না পাকিস্তানের, বিশ্বকাপের ম্যাচে মিললো আবারও হার !!

2023 সালের আইসিসি বিশ্বকাপে প্রথম ভারত বনাম পাকিস্তান ম্যাচটি শনিবার (14 অক্টোবর অনুষ্ঠিত হয়ে গেল গুজরাটের আম্বেদাবাদের গ্র্যান্ড নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এই আইকনিক ম্যাচের আগে অবধি দুই দলই  অপরাজিত ছিলো। অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের বিপক্ষে ভারতের জয় এসেছিল, অন্যদিকে পাকিস্তান নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কাকে হারাতে পেরেছে।

কিন্তু এই ম্যাচের পর একদম আবহাওয়ায় বদলে গেলো। পাকিস্তানের সামনে, ওয়ানডে বিশ্বকাপ ফরম্যাটে আট বারের জন্য বিজয়ী হলো ভারতীয় ক্রিকেট টিম। ম্যাচের আগে পাকিস্তান অধিনায়ক বাবর আজম হুংকার ছেড়েছিলেন আট বারের হারের রেকর্ড তিনি বদলে দেবেন জয়ের মাধ্যমে। তবে তিনি তখনও জানতেন না ভারতীয় বোলাররা তার এই স্বপ্ন কে স্বপ্নই রেখে দেবে। মহম্মদ সিরাজের দুর্দান্ত বোলিংয়ে তাকে যে কেবল ৫০ রান করেই প্যাভিলিয়নে ফিরতে হবে সেটা তার জানা ছিলো না হয়তো। অবশ্য পাকিস্তানের পক্ষে বাবরের রানই ছিলো সর্বোচ্চ রান।

ভালো শুরুয়াত হয়নি পাকিস্তানের 

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন শর্মা। শুরুর কিছু ওভার পাকিস্তানের দিকেই ঝুঁকে ছিলো। ১৫৫ অবধি মাত্র দুইটি উইকেট ভারতীয় বোলারদের ঝুলিতে এসেছিল। কিন্তু ব্যাস ওই অবধি, ১৫৫-এর পর থেকে একের পর এক তাসের পাতার মতো উইকেট পরতে থাকে ওয়াঘা বর্ডারের ওই দিকের দলের। প্রত্যেক ভারতীয় বোলার নিজের ঝুলিতে দুইটি করে উইকেট সংগ্রহ করে ৪৫ ওভারের আগেই পাকিস্তানি দলকে ফুল রেস্ট দিয়ে দেন প্যাভিলিয়নে পাঠিয়ে। রবিচন্দ্রন অশ্বিনের বদলে লর্ড শার্দুল ঠাকুর এইদিন খেললেন যদিও তিনি কোনো উইকেট পাননি, তবে বেশি রান তিনি উপহার দেননি পাকিস্তানি টিমকে।

তারপরে, ভারতীয় অধিনায়ক রোহিত হিট শর্মা 36 বলের একটি অর্ধশতক এবং শ্রেয়াস আইয়ার তার নিজের অপরাজিত পঞ্চাশের মাধ্যমে ভারত কে জয়ের সীমানায় এগিয়ে নিয়ে যান। রোহিত 63 বলে 86 রান করেন, যার মধ্যে ছয়টি চার ও ছয়টি ছক্কা ছিল, ভারত 192/3 (30.3 ওভার) শেষ করে। শ্রেয়াস একটি বাউন্ডারি দিয়ে তার হাফ সেঞ্চুরী পূর্ণ করেন, 62 বলে 53 রান করে অপরাজিত ছিলেন। টানা তিনটি জয়ের পর ভারত এখন ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে — নেট রান রেটে নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে৷ টুর্নামেন্টে প্রথম হারের পর পাকিস্তান তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে।

মাঠের বাইরের মজার কিছু মুহূর্ত 

এই দিনের ম্যাচের সাথে জড়িয়ে ছিলো আরো কিছু মজার মুহূর্ত। খেলার মাঠে ভারত পাকিস্তানের বর্তমান প্রজন্মের মধ্যে লড়াই চলেছিল বটে। তবে, মাঠের বাইরে আমাদের এবং প্রতিবেশী দেশের প্রাক্তন খেলোয়াড়দের মধ্যে যেই মৌখিক লড়াই চলছিল তারও মজা বেশ উপভোগ করার মতন। আসলে হয়েছে কি ম্যাচের আগে পাকিস্তানি ফাস্ট বোলার রাওলপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতার সোশ্যাল মিডিয়াতে লিখেছিলেন পাকিস্তানি টিম নাকি ইতিহাস গড়তে চলেছে। আর ম্যাচ শেষে প্রাক্তন ভারতীয় অভিজ্ঞ ব্যাটার বীরেন্দ্র সহবাগ লেখেন প্রেম ভালোবাসা করেও সেই মজা নেই যেই মজা আছে পাকিস্তানি দল কে আট শূন্য রেকর্ডে ওয়ার্ল্ড কাপে হারানো তে আছে।

আবার অন্যদিকে ১৪ই অক্টোবর ছিলো ২০১১ বিশ্বকাপের ফাইনালে ভারতকে জয় এনে দেওয়া অন্যতম ব্যাটার গৌতম গম্ভীর এর। তিনি তো আবার ভারতের এই জয়কে নিজের জনদিনের সেরা উপহার বলেই মেনে নিয়েছেন। এবং ধারাভাষ্যের সময় তিনি তার নিজের খেলার দিন গুলি স্মরণ করে নিচ্ছিলেন।

দুই দলের প্লেয়িং একাদশ

ভারত: শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি এবং কেএল রাহুল , শ্রেয়াস আইয়ার, অল রাউন্ডার হার্দিক পণ্ডিয়া ও রবীন্দ্র জাদেজা, আর বোলিংয়ের দিক থেকে, জাসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা এবং আর অশ্বিন জায়গায় শার্দুল ঠাকুর।

পাকিস্তান: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ, এবং ইমাম-উল-হক জোয়ার ছিলেন, আর  তাদের বোলিং  নেতৃত্বে শাহীন আফ্রিদি, হারিস রউফ, হাসান আলী এবং শাদাব খান ছিলেন।