বিশ্বকাপের জার্নি প্রায় শেষ হার্দিক পান্ডিয়া, ইংল্যান্ড-শ্রীলঙ্কার বিরুদ্ধেও পরছেন বাদ !!

ইংল্যান্ড ও শ্রীলঙ্কার পর ইডেন গার্ডেনে সামনা সামনি হতে চলেছে ভারত এবং সাউথ আফ্রিকা। আগের দিন নিউজিল্যান্ড বনাম ভারতের ম্যাচের মতোই এই ম্যাচেও রয়েছে টান টান উত্তেজনা। পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যায় ভারত এখনও শীর্ষ স্থান দখল করে রেখেছে। এ যেনো ঠিক বাড়িতে নিমন্ত্রণ করে বিদেশীদের ঘোল খাওয়ানোর মতো কিছু একটা করছে ভারতীয় পুরুষ ক্রিকেট টিম। পর পর পাঁচটি ম্যাচ জিতে তারা জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে তা বলাই বাহুল্য। আবার অন্যদিক সাউথ আফ্রিকাও চাইবে বাংলাদেশ কে হারানোর পর তাদের  প্রতিবেশী দেশকেও হারাতে।

আপাতত  দলে ফিরছেন না বিধ্বংসী অল রাউন্ডার…

বাংলাদেশ ম্যাচে বল করতে গিয়ে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। খেলতে পারেননি নিউজিল্যান্ড ম্যাচেও। নিউজিল্যান্ড ম্যাচে তাকে রিপ্লেস করেছিলেন টি টোয়েন্টি নাম্বার ওয়ানডে ব্যাটার সূর্য কুমার যাদব। পরবর্তী ইংল্যান্ড ও শ্রীলঙ্কার ম্যাচেও তিনি খেলতে পারবেন না বলেই খবর।

কিন্তু সাউথ আফ্রিকার ম্যাচে আবার কামব্যাক করছেন ভারতের বিধ্বংসী এই অল রাউন্ডার হার্দিক পান্ডেয়া। চলতি বিশ্বকাপে তিনি বেশ ভালই ফর্মে আছেন। ব্যাট হাতে ক্ষমতা প্রদর্শনের সুযোগ তেমন এখনও পাননি তিনি তবে বল হাতে উইলকে সংগ্রহ তার ভালোই হয়েছে। গত এশিয়া কাপে তিনি  তার সংগ্রহ করা উইকেটের মধ্যে পাকিস্তানি স্কিপার বাবর আজমের উইকেটটি মজুত ছিলো। বাবর বুঝেই উঠতে পারেননি হার্ধিকের সুইং। আর বল গিয়ে লাগে সোজা উইকেট।

একটি ইংরেজি প্রতিবেদন মাধ্যমের সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী জানা যায় হার্দিক ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনে নামতে পারেন।

হার্দিকের উপস্থিতি টিমকে বাড়তি সুবিধা প্রদান করবে

সাউথ আফ্রিকা এমন একটি টিম যারা চলতি বিশ্বকাপে সব থেকে বেশি স্কোর করেছে। প্রথমে শ্রীলঙ্কার বিরুদ্ধে 428 এবং শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে 382 স্কোর করে। যা যেকোনো টিমের পক্ষেই চেজ করা বেশ কঠিন। এমনকি চলতি বিশ্বকাপের বর্তমান হায়েস্ট স্কোরার ডি’কক তাদের দলেরই সদস্য। তিনি এখনো অবধি এই বিশ্বকাপে 407 রান করেছেন। যার মধ্যে বাংলাদেশ ম্যাচে ডিকক এর ব্যাট থেকে আসে 174 রান মাত্র 140 বল খরচ করে। আবার অন্যদিকে দ্বিতীয় হায়েস্ট স্কোরার আছেন বিরাট কোহলি, 354 রান বানিয়ে।

সেই ক্ষেত্রে হার্দিক এর উপস্থিতি টিমকে বাড়তি ভরসা দেবে বলেই মনে হয়। কিন্তু তার আগে ইংল্যান্ড ও শ্রীলংকার ম্যাচে তিনি খেলেছেন না। এবং সেই ক্ষেত্রে তার বিকল্প হিসেবে সূর্য কুমার খেলবেন নাকি ঈশান কিষান সেটা এখনো জানা যায়নি।