চরের মধ্যে তিনটি ম্যাচে জয়ী হয়ে ভারতীয় দল ইতিমধ্যেই এশিয়া কাপের পয়েন্ট টেবিলের শীর্ষে বিরাজমান। বাংলাদেশের কাছে শেষ ম্যাচে হেরে তাদের বিশেষ ক্ষতি কিছু হয়নি। কারণ তারা ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গেছে।এরই মধ্যে দলের কিছু পরিবর্তন এর কথা সামনে আসছে ফাইনালের আগে। রবিবার ১৭ই সেপ্টেম্বর ভারত এশিয়া কাপ ফাইনাল খেলবে শ্রীলঙ্কার সাথে। তারই আগে দলের অন্যতম তারকা অলরাউন্ডার অক্সার প্যাটেল বিদায় নিচ্ছেন এশিয়া কাপ থেকে। সূত্রের খবর তার বিকল্প হিসেবে দলে যোগ দিচ্ছেন ওয়াশিংটন সুন্দর। যিনি তার লাস্ট ওয়ানডে ম্যাচ খেলেছিলেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ।
দুর্দান্ত ফর্মে অক্ষর প্যাটেল
বাংলাদেশের বিরুদ্ধে ভারত হেরে গেলেও, অক্সার কিন্তু বেশ ভালো ফর্মেই খেলেছেন। ৪২ রান তিনি সংগ্রহ করেন ৩৪ বল খরচ করে। যদিও ভারত কে তিনি জেতানোর আগেই মুস্তাফিজুরের বলে ক্যাচ আউট হন, ক্যাচ টি ধরেন অবশ্য তাঞ্জিদ। কলম্বোর আর প্রেমদাস স্টেডিয়ামে সুন্দর কে খেলানো হবে কিনা সেই বিষয়ে এখনো কনফার্ম কিছু খবর পাওয়া যায়নি। তবে শ্রীলংকায় বেশ কিছু লিফট হ্যাঁ ব্যাটার আছেন যাদের বিরুদ্ধে সুন্দরের রেকর্ড বেশ ভালো। তাই হয়তো তাকে খেলানো হতেও পারে।
শ্রীলঙ্কাও পেলো বড়ো ঝটকা
ভারতের মতোই শ্রীলঙ্কার দলেও বিশেষ পরিবর্তন ঘটলো। শ্রীলঙ্কার অন্যতম স্পিন বলার থিক্সানা কচটের কারণে টিমের বাইরে থাকছেন ফাইনালে। যা শ্রীলংকা কে কিঞ্চিৎ ভোগাতে পারে বলেই মনে হয়।
আরো একটি বিষয় ভোগাবে
শুধু প্লেয়ার দের পরিবর্তনই নয় সাথে বৃষ্টিও কিন্তু বেশ ভোগাতে পারে ফাইনালের দিনেও। এর আগেই অবশ্য বেশ কয়েকটি ম্যাচ এর দিন বৃষ্টির কারণে বিলম্ব ঘটেছে। অবশ্য এশিয়া কাপ একমাত্র বড়ো টুর্নামেন্ট যেখানে রিসার্ভ ডে আছে। তাই হয়তো সেবারের মতো বেঁচে গেছে। তবে ফয়ানলের দিনেও বৃষ্টি হওয়ার বেশ সম্ভাবনা থাকায় দুই দল কেই তা বেশ চিন্তায় ফেলেছে। এবার বৃষ্টি হলে খেলার ওভার কমানো হবে নাকি রিসার্ভ দিনে খেলা হয় নাকি ঘটে অন্য কোনো পরিবর্তন, তা তো সময়ই বলবে।

আরও খবর
ধর্মশালায় ম্যাচ জিতে সিরিজে কব্জা টিম ইন্ডিয়ার, ঘটলো এই কাকতালীয় ঘটনা !!
সাংসদ হিসেবে খারাপ প্রদর্শনীর জন্য দিল্লী থেকে গৌতম গম্ভীরের টিকিট বাতিল !!
রাজনৈতিক পিচে আউট গৌতম গম্ভীর কি জেতাতে পারবে IPL ২০২৪-এ KKR কে?