চলে গেলেন মডেল ও অভিনেত্রী পুনম পান্ডে। তার মৃত্যুর কারণ জরায়ুর মুখে বা সার্ভিক্যাল ক্যান্সার বলে জানা গেছে। পুনমের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই তথ্য জানানো হয়েছে। যেখানে লেখা আছে আজ সকালে তিনি মারা গেছেন।

পোস্টটি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন। যেখানে লেখা আছে, “আজকের সকালটা আমাদের জন্য বিষাদে ভরা। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা আমাদের প্রিয় পুনমকে সার্ভিক্যাল ক্যান্সারের কারণে হারিয়েছি। যারাই তার সাথে দেখা করেছেন তারা তার মধ্যে ভালোবাসা খুঁজে পেয়েছেন। দুঃখ। এই সময়ের মধ্যে আমরা আমাদের গোপনীয়তার জন্য অনুরোধ করছি। তিনি যা কিছু শেয়ার করেছেন তার জন্য আমরা তাকে ভালোবেসে মনে রাখব।”
পুনম পান্ডে হঠাৎ করে চলে যাওয়ায় রীতিমত শোকে ডুবেছে তার ফ্যান তথা নেট নাগরিকরা। পুনমের উদ্যেশ্যে তারা কেউ কেউ লিখেছেন “এটা তো হওয়ার কথা ছিলো না। তোমার অ্যাকাউন্ট কি হ্যাক হয়েছে? “। আবার কেউ কেউ লিখেছেন “সার্ভিক্যাল ক্যান্সারে কেউ কিভাবে এমন হুট করে মারা যায়”। তার আত্মার শান্তি কামনা করেছেন অনেকেই। কিন্তু আবার কেউ কেউ মানতে চাইছেন না তিনি আর নেই।

একটি হিন্দি চ্যানেলের সাথে কথা বলে এই খবর নিশ্চিত করেছেন পুনম পান্ডের ম্যানেজার নিকিতা। তিনি বলেন, “উত্তরপ্রদেশে নিজের বাড়িতেই তিনি মারা যান।” অভিনেত্রীর ম্যানেজার বলেছেন যে এই খবরে সবাই হতবাক, আবার কেউ কেউ শোক করছেন। সবাই অবাক কারণ পুনমকে মাত্র কয়েকদিন আগে ইভেন্টে দেখা গিয়েছিল এবং তিনি সোশ্যাল মিডিয়ায় আপডেটও শেয়ার করেছিলেন।
https://www.instagram.com/p/C21T9Hcoobz/?igsh=aHh1YWJ6aHUwb3Y=
জনপ্রিয় মডেল ছিলেন পুনম পান্ডে। তিনি সবসময় তার সাহসী ভিডিওগুলির জন্য খবরে ছিলেন, কিন্তু তিনি বিখ্যাত হয়েছিলেন যখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ভারত ২০১১ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে জিতলে তিনি তার জামাকাপড় খুলে ফেলবেন। তাকে শেষ দেখা গিয়েছিল কঙ্গনা রানাউত আয়োজিত OTT রিয়েলিটি শো ” লকআপে”।

আরও খবর
দেশে CAA কার্যকর, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের! তিন দেশের ছয় অভিবাসী সম্প্রদায় পাবে নাগরিকত্ব !!
প্রধানমন্ত্রী উন্মোচন করলেন ১০টি নতুন বন্দে ভারতের পতাকা, সহজ হলো এইসব রাজ্যে ভ্রমণ !!
TMC সাংসদ দিব্যেন্দু অধিকারী সহ অর্জুন সিং ফিরলেন বিজেপিতে !!