এই মুহূর্তে গুজরাট থেকে উঠে আসছে একটি মারাত্মক খবর। স্কুল পিকনিকে গিয়ে প্রাণ হারালো কমপক্ষে ১৬ জন। এই ষোলো জনের মধ্যে স্কুলের ছাত্র ছাড়াও তাদের শিক্ষকরাও শামিল আছেন।
ঘটনাটি ঘটেছে ১৮ই জানুয়ারি বৃহস্পতিবার, গুজরাটের ভাদোদরা জেলার একটি লেকের ধারে যার নাম হর্নি লেক। সকাল বেলা সেখানে পিকনিক করতে গিয়েছিলো একটি প্রাইভেট স্কুলের কিছু ছাত্রছাত্রীরা। সাথে তাদের শিক্ষকরাও উপস্থিত ছিলেন। ঘটনাস্থলে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট পৌঁছে ঘটনা নিয়ন্ত্রণে আনে। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের সূত্র অনুসারে খবর যে শিক্ষক শিক্ষিকা সহ ছাত্র ছাত্রীরা যেই বোটে করে বোটিং করছিল সেটিতে মাত্র ১৬ জন মানুষ যাত্রা করার ক্যাপাসিটি ছিলো। কিন্তু সেটিতে ১৬ জনের বদলে ২৭ জন যাত্রা করে। যার কারণে এই লেকের মাঝে দুর্ঘটনা টি ঘটে বলে অনুমান।
হতাহতদের মধ্যে আছে ১০ বছর বয়সী শিশু, তাদের একজন শিক্ষক সহ, উদ্ধার অভিযানে জড়িত ভাদোদরা জেলার একজন কর্মকর্তা, যিনি তাদের নাম প্রকাশ করেননি, এএফপিকে জানিয়েছেন। ঘটনার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী PMNRF থেকে মৃতদের স্বজনদের প্রতি 2 লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০,০০০ টাকা এক্স-গ্রেশিয়া ঘোষণা করেছেন।

আরও খবর
টিকিট না পেয়ে আচমকা ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দোপাধ্যায় !!
দেশে CAA কার্যকর, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের! তিন দেশের ছয় অভিবাসী সম্প্রদায় পাবে নাগরিকত্ব !!
বাংলার ৮টি আসনে সিএএ-র জাদু, মোদি সরকারের মাস্টার স্ট্রোকে পরাজিত সব !!