“ভালোই হয়েছে শাহরুখ নেই”, ডন ৩ থেকে কিং খানকে সরানো নিয়ে মুখ খুললেন পরিচালক !!

অমিতাভ বচ্চনের ১৯৭৮ শাকের ডন সিনেমার পর দর্শক কেবল একজন কেই সেই গদিতে বসিয়েছেন। আর তিনি অন্য কেউই নন, স্বয়ং বলিউডের বাদশা শাহরুখ খান। ডন সিরিজের প্রথম এবং দ্বিতীয় দুই সিনেমাতেই কিং খান অভিনয় করেছিলেন। কিন্তু ২০১১ সালে মুক্তি পাওয়া ডন টু সিনেমার এক দৃশ্যে দৃশ্যমান হয়েছিলেন অন্য এক সুপার হিরো হৃত্বিক রোশন। জল্পনা ছিলো এর পরের ডন সিরিজে হয়তো আর কিং খান থাকবেন না।

কৃশ” নয়, ডন এর জুতোয় পা গলাচ্ছেন “সিম্বা”

২০২৩ এ এসে সেই জল্পনা সত্যি হলো। তবে হ্যাঁ হৃত্বিক কিন্তু নন, নন। বলিউডের অন্যতম হার্টথ্রব অভিনেতা তথা পরিচালক ফারহান আখতারের বোন জোয়া আখতারের খুবই পছন্দের অভিনেতা রণবীর সিং এবার ডন হতে চলেছেন। জোয়ার পরিচালনায় রণবীর “দিল ধড়ক নে দো” , “গালি বয়” এর মতন ছবিতে কাজ করেছেন। আবার ফারহান এর সাথেও স্ক্রিন শেয়ার করেছেন। এবার শুধু পরিচালনা ফারহান করবেন তফাৎ এই যা।

চোখে হারাচ্ছেন শাহরুখ কে

শাহরুখ খান ডন সিনেমা তে নেই, এটা যেনো মেনে নিতে বেশ কষ্ট হচ্ছে দর্শক দের। আর হবে নাই বা কেনো। স্বয়ং অমিতাভ বচ্চনের স্থান যেই অভিনেতা স্বচ্ছন্দে নিজের করে নিতে পারেন তিনি আর সেই ডন সিরিজে অভিনয় করবেন না সেটা কি কেউ সহজে মানতে পারেন।

পরিচালকের দিকে উঠলো আঙ্গুল

ডন সিরিজে অভিনয়ের বিষয়ে কিং খান এখনও মুখ খোলেননি। তাই খুব স্বাভাবিক ভাবেই সন্দেহের তীর গিয়ে উঠছে পরিচালক ফারহান এর দিকে। ফারহান আখতার অবশ্য চুপ থাকেন নিই। একটু বিরক্ত হলেও স্বভাবসিদ্ধ হাসি মুখ করেই তিনি বলেছেন “আমি কাউকে সরানোর কে”। সিনেমার চিত্রনাট্য শাহরুখের পছন্দ হয়নি বলেই তিনি নাকি নিজেই গদি ছেড়ে চলে গেছেন। আর সেই গদি তেই স্থান পেয়েছেন রণবীর। ফারহান আরোও জানিয়েছেন রণবীরের মত স্বতস্ফূর্ত অভিনেতার সাথে অভিনয় করতে তিনি উৎফুল্ল। তাই খুব শিগগিরই শুটিং করতে চাইছেন পরিচালক ফারহান আখতার। তাই তার মতে ভালোই হয়েছে শাহরুখ সরে গেছেন। আবার ওদিকে ফারহান শিবিরে অনেক দিন আগেই যুক্ত হয়েছেন রণবীর।