তিনি বলিউডের কিং খান। তার ভক্ত সংখ্যা এতটাই বেশি যে হাতে গুনে শেষ করা যাবে না,কিন্তু হঠাৎ তার এই ব্যবহারের বদলে ভক্তদের কাছ থেকে মিললো কিছুটা বিরক্তি।সম্প্রতি প্রযোজক অমৃতপাল সিংয়ের তারকা ঘেরা দিওয়ালি পার্টিতে হাজির হয়েছিলেন কিং খান। কিন্তু এ কী!
কি এমন করলেন কিং খান?
বেশ কিছু বছর বলিউডে তার বাজার মন্দ চলার পর , “পাঠান” আর “জওয়ান” দুই ছবির মাধ্যমে বলিউডে কামব্যাক করেন তিনি। ভক্তদের মধ্যে সারা ফেলে দেন। ফিরিয়ে আনেন নিজের পুরনো ইমেজ। কিন্তু ভক্তদের দাবী পরপর দুইবার ভক্তরা তাকে রাজার আসনে বসালেও তিনি নাকি পাত্তা দিচ্ছেন না আর ভক্তদের। ভক্তদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বলিউডের বাদশা। আর তাতেই বেজায় ক্ষুব্ধ ভক্তরা। তাদের মধ্যে অনেকেই রাগ উগড়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে।
আসলে হয়েছে কি, দিওয়ালী পার্টিতে শাহরুখের গাড়ি পৌঁছতেই পাপারাৎজির মন খারাপ। গোটা গাড়ি ঢাকা রয়েছে কালো রঙের পর্দায়। শাহরুখ খানের মুখ তো দূর, তাঁর পোশাকও কিন্তু দেখতে পাওয়া দুষ্কর। আর এতেই বেজায় রেগেছেন এসআরকে’র ভক্তরা। ভাইরাল হয়েছে এর ভিডিও। আর ভিডিয়ো ভাইরাল হতেই একজন লিখেছেন, “সত্যিকারের রাজা কখনও এভাবে মুখ ঢেকে চলে না।” আর একজন লিখেছেন, “জনসাধারণের আবেগও আপনার বোঝা উচিৎ। তাঁদের ছাড়া আপনি কিছুই নয়। এরকমটা নাও করলে পারতেন।”
সেদিনের পার্টিতে গিয়েছিলেন শাহরুখ কন্যা সুহানাও। তিনি কিন্তু তার বাবার দেখানো পথে হেঁটে চলেননি। গোল্ডেন কালারের নেটের শাড়ির স্টানিং লুকে তিনি জিতে নিলেন নেট নাগরিকদের মন। কাজের ফ্রন্টে বলতে গেলে তিনি আর্চিজ এর মাধ্যমে নিজের ওভার দ্য টপ ডেবিউ করতে যাচ্ছেন। আর তার পিতার পরবর্তী ছবি আসছে ডিসেম্বরে “ডানকি”। তবে এভাবে ভক্তদের থেকে মুখ ফিরিয়ে নিলে ভক্তরাও কিন্তু এই ৫৮ বছর বয়সী হিরোর দিক থেকে সুনজর সরিয়ে যেনো না নেন।

আরও খবর
আম্বানির পার্টিতে জুকারবার্গের স্ত্রীর দুল উধাও, নেটিজেন বলেছেন- ‘FB বন্ধ হওয়ার কারণ !!’
৮৮ বছর বয়সী ধর্মেন্দ্রর পায়ে লাগলো চোট, ছেলে ববি দেওল জানালেন বর্তমান পরিস্থিতি !!
প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন দেশের প্রথম আন্ডারওয়াটার মেট্রো, থাকবে এই সব বিশেষ বৈশিষ্ট্য !!