বলিউডের তিন খানের মধ্যে অন্যতম খান হলেন সালমান খান। যার একটা ছবিতেই চাঙ্গা হয়ে যায় বক্স অফিস। ভাইজানের ছবি মানেই আলাদাই সেলিব্রেশন। ভাইজানের ভক্ত সংখ্যাও প্রচুর। যেকোনো অনুষ্ঠান এর সময় ভাইজান কে এক ঝলক দেখার জন্য ‘গ্যালাক্সি’র সামনে ভিড় লেগে থাকে ভক্তদের।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইজানের রহস্যময় একটি ছবিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নেটিজেনদের মধ্যে। ছবিতে দেখা যাচ্ছে সলমন এবং সাথে একজন মহিলা। তবে মহিলার মুখ দেখা যাচ্ছে না। মহিলা সলমনের সাথে ক্যামেরার দিকে পিঠ করে দাঁড়িয়ে আছেন। এবং ভাইজান তার কাঁধে হাত রেখে ক্যামেরার দিকে মুখ করেই তাকিয়ে আছেন। আর সাথেই ছবির ক্যাপশনে লেখা ‘আগামীকাল আমার হৃদয়ের একটি বড় অংশ শেয়ার করতে চলেছি…27/12।’
তাহলে কি সুখবর আসছে নাকি শীঘ্রই?
সালমান খানের এই পোস্টে দারুন উত্তেজনা ছড়িয়ে পরেছে ভক্ত মহলে। কেউ বা জানতে চাইছেন এই মহিলা কে। আবার কেউ তো সরাসরি প্রশ্নই করে বসছেন ভাইজানের স্ত্রী হতে চলেছেন নাকি এই নারী। আবার ছবিতে সালমানের সাথে সাদা রঙের ম্যাচিং ব্লেজার পরে দাঁড়িয়ে এই মহিলার সাথে তার ম্যাচিং সেন্স এরও বেশ প্রশংসা করেছেন অনেকে। সব মিলিয়ে এই ছবি কিন্তু দারুন সারা ফেলছে ভক্তদের মাঝে।

এটা কি তবে আলিজেহ নাকি ক্যাটরিনা?
আসলে কিছু অনুরাগী ভেবেছিলেন এটি ক্যাটরিনা কাইফ। আবার অনেকে বিশ্বাস করেছিলেন যে এটি অভিনেতার ভাগ্নী আলিজেহ অগ্নিহোত্রী ছাড়া অন্য কেউ নয়। আলিজেহ সলমানের বোন আলিভিরা এবং অতুল অগ্নিহোত্রীর মেয়ে। প্রসঙ্গত উল্লেখ্য, সলমান প্রযোজনা করছেন আলভিরার আসন্ন বলিউড ডেবিউ মুভি ফ্যারি। ছবিটি পরিচালনা করেছেন জামতারা খ্যাত সৌমেন্দ্র পাধি।
তবে কি আসল রহস্য এই ছবির?
আসলে এই ছবিটি হলো অভিনেতার আসন্ন স্পাই অ্যাকশন-থ্রিলার টাইগার 3 দিয়েও প্রচুর গুঞ্জন তৈরি করছিল। সিনেপ্রেমীরা যেই ছবি নিয়ে এতো উত্তেজনায় আছেন তা হলো, টাইগার কা মেসেজ শিরোনামের YRF অ্যাকশনের প্রথম ঝলক মাত্র। সামনেই মুক্তি পেতে চলেছে সালমান খান অভিনীত টাইগার সিরিজের তিন নম্বর ছবি। যেখানে ক্যাটরিনা কাইফ, ইমরান হাশমি কে গুরুত্বপূর্ন ভূমিকায় দেখা যাবে। সাথেই পাঠান চরিত্রে কিং খানেরও একটি বিশেষ স্ক্রিনিং থাকবে।

আরও খবর
৮৮ বছর বয়সী ধর্মেন্দ্রর পায়ে লাগলো চোট, ছেলে ববি দেওল জানালেন বর্তমান পরিস্থিতি !!
বন্ধুকে প্রতারণা করে সাউথের এই নায়িকা চুরি করলো সোনা, হতে হলো গ্রেফতার !!
না ফেরার দেশে চলে গেলেন গজল সম্রাট পঙ্কজ উধাস,৭২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ!!