কাপুর পরিবারের নাম ভারতীয় সিনেমার সাথে ওতপ্রোত ভাবে জড়িত। আর সেই পরিবারের চতুর্থ প্রজন্মের অন্যতম সেরা একজন অভিনেতা হলেন রণবীর কাপুর। যিনি ঋষি কাপুর ও নিতু কাপুরের পুত্র , এবং বর্তমানে আলিয়া ভাটের স্বামীও। কাপুর পরিবার বরাবর ধনী পরিবার গুলির মধ্যে একটি। রণবীর ও সেই ধনী পরিবারের একজন রাজপুত্র। এবং নিজেও বহুল সম্পত্তির মালিক। আর তাই তো তিনি ভাড়া নিলেন পুনেতে বিলাস বহুল একটি ফ্ল্যাট। যার ভাড়া শুনলে চমকে যাবেন আপনিও।
কোথায় ভাড়া গেলেন রণবীর
পুনের ট্রাম্প টাওয়ার ভারতের সবচেয়ে ব্যয়বহুল ভবনগুলির মধ্যে একটি। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবধি বলেছেন, ভারত সহ বিশ্বের অনেক দেশেই নাকি এমন টাওয়ার রয়েছে।

পুনেতে অবস্থিত ট্রাম্প টাওয়ার খুবই বিলাসবহুল এবং যেখানে বলিউড অভিনেতা রণবীর কাপুরও ভাড়ায় একটি ফ্ল্যাট নিয়েছেন। এই ফ্ল্যাটটি পুনে ভিত্তিক কোম্পানি ডুরো শক্স প্রাইভেট লিমিটেড থেকে ভাড়া নেওয়া হয়েছে। এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে ১৫ই সেপ্টেম্বর।
ঠিক কত টাকা ভাড়া দিতে হবে রণবীর কে
আমরা যদি ভাড়ার কথা বলি, এই ফ্ল্যাটের ভাড়া প্রতি মাসে ৪ লাখ টাকা অর্থাৎ বছরে ৪৮ লাখ টাকা। মানি কন্ট্রোলে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রণবীর কাপুর এই ফ্ল্যাটটি মোট তিন বছরের জন্য ভাড়ায় নিয়েছেন। এর ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রথম বছরে প্রতি মাসে 4 লাখ টাকা, দ্বিতীয় বছরে 4.20 লাখ টাকা এবং তৃতীয় বছরে 4.41 লাখ টাকা। রণবীর কাপুরের নেওয়া ফ্ল্যাটটি ট্রাম্প টাওয়ারের 10 তলায় অবস্থিত। এই পুরো বিল্ডিংটি 23 তম তলায়। উল্লেখ্য, রণবীর কাপুরের আগে অভিনেতা সালমান খানও মুম্বাইয়ের বান্দ্রা পশ্চিম এলাকায় মাসে দেড় লাখ রুপি ভাড়ায় একটি ফ্ল্যাট নিয়েছিলেন।

আরও খবর
টিকিট না পেয়ে আচমকা ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দোপাধ্যায় !!
বাংলার ৮টি আসনে সিএএ-র জাদু, মোদি সরকারের মাস্টার স্ট্রোকে পরাজিত সব !!
প্রধানমন্ত্রী উন্মোচন করলেন ১০টি নতুন বন্দে ভারতের পতাকা, সহজ হলো এইসব রাজ্যে ভ্রমণ !!