“আমি আসতে বলেছি?, হঠাৎকরে ফটোগ্রাফারদের উপর চটলেন পরিণীতি চোপড়া, সকলের সামনে দিলেন ঝেড়ে !!

Parineeti Chopra Angry on paparazzi

চলতি মাসেই বিবাহ বন্ধনে বাঁধতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়ার বোন তথা বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। পরিণীতি তার ফ্লিম ডেবিউ করেছিলেন ২০১২ সালে অর্জুন কাপুরের বিপরীতে “ইশকজাদে” সিনেমার মধ্যে দিয়ে। এরপর অভিনয় করেন “হাসি তো ফাঁসি”, “লেডিস ভার্সেস রিকি ব্যাহেল”, “শুদ্ধ দেশি রোম্যান্স” এর মত বেশ কিছু ছবিতে। বক্স অফিসে এই সিনেমা গুলি খুব বেশি লক্ষ্মী দর্শন করতে পারেনি। তবে অজয় দেবগণের সাথে তার “গোলমাল থ্রি” বেশ হিট হয়েছিল।

বর্তমানে নিজের বিয়ের প্রস্তুতিতে বেশ ব্যস্ত আছেন “ইশকজাদে” খ্যাত অভিনত্রী।আম আদমি পার্টির এমপি রাঘব চড্ডার সাথে ইতিমধ্যেই বাগদান সেরে ফেলেছেন তিনি।

Parineeti Chopra and Raghav Chadha

কিন্তু এই ব্যস্ততার মাঝেই পাপারাজ্জিদের ওপর রাগ করলেন পরি। সচরাচর পরিকে রাগতে দেখা যায় না বললেই চলে। কিন্তু সম্প্রতি পাপারাজ্জিদের সাথে পরিণীতির সংক্ষিপ্ত কথোপকথনের একটি ভিডিও প্রকাশিত ইন্টারনেটে ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে হতাশ ভাবে পরিণীতি তার গাড়ি থেকে বেরিয়ে আসছেন। একটি নীল এবং লাল ডোরাকাটা টপে অফ-ডিউটি লুকে ছিলেন তিনি, গাড়ি থেকে বেরিয়ে এসে ফটোগ্রাফারদের বলেছিলেন, “নেহি বুলায়া আপকো ইয়ার (আমি আপনাকে আসতে বলিনি)”।

রাঘব চাড্ডার হবু বধূ একটি বিল্ডিং এর ভিতরে গিয়েছিলেন এবং শুধু শাটারবাজদের বলতে ফিরে এসেছিলেন, “স্যার, বাস কিজিয়ে। ম্যায় আপসে রিকোয়েস্ট কর রাহি হুঁ (স্যার, প্লিজ এটা বন্ধ করুন। আমি আপনাকে থামার জন্য অনুরোধ করছি),” যখন সে ভবনের প্রবেশদ্বারের কাছে দাঁড়িয়েছিল। সে তাদের হাত জোড় করে অনুরোধ করেছিল। আবার পাপারাজ্জিদের কেউ তার উদ্যেশ্যে বলেছিল, “দুঃখিত ম্যাডাম।“ আসল ভিডিওটি পাপারাজ্জি অ্যাকাউন্ট থেকে মুছে ফেলা হয়েছে, সংক্ষিপ্ত ভিডিও এবং ছবি ভাইরাল হয়েছে।