পরিণীতি চোপড়া এখন বলিউডের “টক অফ দ্যা টাউন”। আজ ২৪ সেপ্টেম্বর তার বিয়ে। বিয়ে কোনো বলিউড তারকা বা ব্যবসায়ীর সাথে নয়। বরং আম আদমি পার্টির যুব নেতা তথা এমপি বছর ৩৪ এর রাঘব চাড্ডার সাথে। রাজস্থানের উদয়পুর লীলা প্যালেস এই চার হাত এক হতে চলেছে বলিউড অভিনেত্রী এবং যুব নেতার।
তবে আজ রঘবকে বিয়ে করলেও এক সময় কিন্তু তার মুখেই শোনা যেতো অন্য সুর। আসলে মিস চোপড়ার একটি পুরানো ভিডিও অনলাইনে প্রকাশিত হয়েছে যেখানে তাকে বলতে শোনা যায় যে তিনি কখনই একজন রাজনীতিবিদকে বিয়ে করবেন না। হ্যাঁ আপনি ঠিকই শুনছেন। আজ একজন রাজনৈতিক নেতা কে জীবন সঙ্গী করে নিলেও তিনি কিন্তু কখনো নাকি একজন রাজনীতির মানুষ কে নিজে বিয়ে করবেন না এটাই বলে ছিলেন।

সিদ্ধার্থ মালহোত্রার সাথে একটি সিনেমার প্রচারের সময়, অভিনেত্রীকে সেলিব্রিটিদের সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কাকে বিয়ে করবেন। হলিউডের একজন অভিনেতার কথা উল্লেখ করার পর তাকে রাজনীতিবিদদের বিষয়ে প্রশ্ন করা হয়। তিনি বলেছিলেন, “সমস্যা হল আমি কোনো রাজনীতিবিদকে বিয়ে করতে চাই না। অনেক ভালো বিকল্প আছে কিন্তু আমি কোনো রাজনীতিবিদকে বিয়ে করতে চাই না।”
উপরিল্লিখিত এই লিংকে ক্লিক করে আপনিও দেখে নিতে পারেন সেই পুরোনো ভিডিও ক্লিপ, যাতে পরিণীতি এই মন্তব্য টি করেছিলেন।
এই ভিডিওতে পরিনীতি আরো কিছু মন্তব্য করেছিলেন। তার আদর্শ জীবন সঙ্গীর গুণাবলীর সম্মন্ধে। তিনি বলেছিলেন, ”তার হাস্যকর হওয়া উচিত, তার গন্ধ ভাল হওয়া উচিত এবং তার আমাকে সম্মান করা উচিত। ভ্রমণের জন্য আমার ভালবাসা, জলের প্রতি ভালবাসা, সমুদ্র, ডাইভিং, যাই হোক না কেন, এবং তারা কেবল একজন স্ব-নির্মিত ব্যক্তি হওয়া উচিত। আমি সেই পুরুষদের ভালোবাসি যাদের স্ব-মূল্য আছে, যারা নিজেদের জীবনকে নিজেরাই তৈরি করেছে।”
রাজনীতিবিদ কে বিয়ে করবেন না এটা হয়তো তিনি বলেছিলেন। কিন্তু জীবন সঙ্গী হিসেবে এই গুণাবলী গুলি তিনি হয়তো রাঘবের মধ্যে খুঁজে পেয়েছেন। জানা যায় পরিণীতি ও রাঘব তাদের পড়াশুনার সময় থেকে একে অপরকে চেনেন। এবং তাদের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। এই বন্ধুত্বের গভীরতাই হয়তো ভালোবাসার মালা গাঁথতে সাহায্য করেছে দুজনের। আর তাই হয়তো রাজনীতিবিদ কে বিয়ে করবো না থেকে আজ তিনি এক রাজনীতিবিদের ঘরণী হতে চলেছেন।

আরও খবর
টিকিট না পেয়ে আচমকা ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দোপাধ্যায় !!
বাংলার ৮টি আসনে সিএএ-র জাদু, মোদি সরকারের মাস্টার স্ট্রোকে পরাজিত সব !!
প্রধানমন্ত্রী উন্মোচন করলেন ১০টি নতুন বন্দে ভারতের পতাকা, সহজ হলো এইসব রাজ্যে ভ্রমণ !!