সালমান খান সম্প্রতি একটি ছবি আপলোড করেছেন তার সোশ্যাল মিডিয়াতে। যেটি নিয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে তার ভক্ত মহলে। সাথেই সালমানের দেওয়া রহস্যময় ক্যাপশন আরো বেশি উত্তেজনা বাড়িয়েছিল ভক্তদের মাঝে। সালমান লিখেছিলেন যে তিনি আগামীকাল তার হৃদয়ের টুকরো কে সকলের সামনে আনবেন। মুখ দেখা না যাওয়া সেই রহস্যময় নারী টি কে তা জানতে বেশ আগ্রহী ছিলেন সকলেই। কেউ বা ভাবছিলেন সেটি ক্যাটরিনা কাইফ আবার অনেকে ভাবছিলেন সালমানের বোন আলভিরা খান ও অতুল অগ্নীহত্রির কন্যা আলিজেহ অগ্নিহত্রি সেটি।
সালমান খান কবে বিয়ে করছেন বা আদৌ করবেন কিনা এটি একটা জাতীয় প্রশ্ন সারা ভারত তথা সালমানের সারা বিশ্বের ভক্তদের কাছে। আর তার মাঝে যখন তিনি এমন কোনো পোস্ট করেন যেটিতে তার সাথে কোনো রহস্যময় মহিলা আছেন, তাহলে ভক্তমহলে উত্তজনার সাথে প্রশ্ন ত জাগবেই যে সালমান কি তবে সত্যি বিয়ে করছেন? নাকি এটি তার নতুন ভালোবাসা? উত্তর কি আসলে জেনে নিন।
কে তবে এই নারী?
সম্প্রতি আবার সলমন খান আরো একটি পোস্ট শেয়ার করেছেন যাতে ওই মহিলার চেহারা পরিষ্কার বোঝা যাচ্ছে। আসলে এই ছবির মহিলা টি সালমানের খুবই কাছের একজন মানুষ। যাকে তিনি নিজের ভালোবাসা বলে আখ্যা দিয়েছেন। এই মহিলার সাথে নানা রকম হাসি মজার পোজ দিয়ে ছবি পোস্ট করেছেন খোদ সালমান। তবে কি সত্যি সত্যি ভাইজান আবার প্রেমে পরলেন নাকি?
আরে না না , প্রেমে উনি ঠিক পরেন নিই। তবে এই মহিলা ওনার ভালোবাসারই মানুষ। এই মহিলা আর কেউই নন বরং আলিজেহ অগ্নিহত্রি। হ্যাঁ, মানতে কষ্ট হলেও এটাই সত্যি এনি ভাইজানের প্রেমিকা নন। বরং তার ভাগ্নি আলিজেহ।

আরও খবর
টিকিট না পেয়ে আচমকা ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দোপাধ্যায় !!
বাংলার ৮টি আসনে সিএএ-র জাদু, মোদি সরকারের মাস্টার স্ট্রোকে পরাজিত সব !!
প্রধানমন্ত্রী উন্মোচন করলেন ১০টি নতুন বন্দে ভারতের পতাকা, সহজ হলো এইসব রাজ্যে ভ্রমণ !!