নীল রঙের রীভিলিং পোশাকে ভক্তদের মনে ঝড় তুললেন মালাইকা আরোরা !!

বয়স যে কেবল একটা সংখ্যা মাত্র তা যেনো বারবার প্রমাণ করে দেন মালাইকা আরোরা (Malaika Arora)। ৪৯ বছর বয়সেও ক্যামেরার সামনে যখনই আসেন তখন ভক্তদের মনে ঝড় তোলেন। এই বারেও কিছুটা এমনই হলো যখন মালাইকা নীল রঙের পোশাক পরে উপস্থিত হলেন একটি ইভেন্টে।

 

 ৪৯ এর দোর গোড়ায় দাঁড়িয়ে আকর্ষনীয়তার নিরিখে আজও অনেক কেই পিছনে ফেলে দেন মালাইকা। বরাবরের মতোই এবারেও নিজেকে লাস্যময়ী অবতারে মেলে ধরলেন তিনি মুম্বাই তে মধ্যরাত্রে একটি ইভেন্টে নীল রঙের রিভিলিং পোশাক পরে পৌঁছে  বলিউড ডিভা ইন্টারনেটের পারদ চড়িয়ে দেন।

মালাইকার এই পোশাকটি একদিক থেকে অফ শোল্ডার এবং নীচে  এই পোশাকটিতে এত লম্বা কাট রয়েছে যে এটি অভিনেত্রীর চেহারাকে আরও সাহসী এবং গ্ল্যামারাস করে তুলেছে।

মালাইকা এই সুপারহট পোশাক পরে ইভেন্টে পৌঁছানোর সাথে সাথেই সবার চোখ স্থির হয়ে যায় তার দিকে। পাপারাজ্জিদের সামনে সাহসিকতার সঙ্গে পোজ দিতেও দেখা গেছে অভিনেত্রীকে। ছবিগুলোতে মালাইকা অরোরার স্টাইল তো হাহাকারের চেয়ে কম নয়।

নিজের লুক পূরণ করতে মালাইকা তার চুল খুলে রেখেছিলেন এবং হাই হিল পরেছিলেন। এর সাথে সূক্ষ্ম মেকআপ তার চেহারাকে আকর্ষিত করেছিল। মালাইকার সাথে এই ইভেন্টে সুনীল গ্রোভার, রাহুল দেব, মুগ্ধা গডসে এবং কিকু শারদাকেও দেখা গিয়েছিল।

আজকাল মালাইকাকে ক্রমাগত কোনও না কোনও অনুষ্ঠানে আকর্ষণীয় পোশাক প্রকাশ করতে দেখা যাচ্ছে।  একই সঙ্গে তার এবং অর্জুন কাপুরের ব্রেকআপের খবরও আসছে প্রতিনিয়ত। তবে এসব খবরের মধ্যেই কয়েকদিন আগে দুজনেই লেট নাইট ডিনার ডেটে গিয়েছিলেন। যেখানে মালাইকাকে দেখা গেছে হট পোশাকে।