বলিউড ফ্লিম ইন্ডাস্ট্রি তে কাপুর পরিবারের অবদান অনস্বীাকার্য। যখনই বলিউড সিনেমার কথা উঠবে তখনই নেওয়া হবে কাপুর পরিবারের নাম। চার প্রজন্ম ধরে সিনেমা ইন্ডাস্ট্রি তে রাজত্ব করেছে এরকম পরিবার এই ভুভারতে খুব কমই আছে। এই পরিবারের শুরু হয় পৃথ্বীরাজ কাপুরের থেকে। তার নাতি রণধীর কাপুরের কন্যা হলেন আজকের প্রজন্মের অন্যতম সুপারহিট বলিউড নায়িকা কারিনা কাপুর। যাকে নিয়েই আমাদের আজকের প্রতিবেদন।
বলিউড তারকা কারিনা কাপুর খান আজ তার ৪৩তম জন্মদিন পালন করছেন। এই বিশেষ অনুষ্ঠানে পরিবারের সঙ্গে পতৌদি প্যালেসে পৌঁছেছেন অভিনেত্রী। যেখানে তার বোন কারিশমা কাপুরও পৌঁছেছেন এবং সবাই মিলে বেবোর ৪৩তম জন্মদিন উদযাপন করেছেন। কারিশমা কাপুর এখন ইনস্টাগ্রামের মাধ্যমে তার ভক্তদের অভিনেত্রী কারিনা কাপুর খানের জন্মদিন উদযাপনের এই ঝলক দেখিয়েছেন। কারিশমা কাপুরের জন্মদিন উদযাপনের ছবিগুলি এখানে দেখুন।

কারিনা কাপুর জন্মেছেন ২১শে সেপ্টেম্বর ১৯৮০ সালে তৎকালীন বোম্বে শহর। তার পিতা হলেন বিখ্যাত বলিউড অভিনেতা রণধীর কাপুর এবং মা অভিনেত্রী ববিতা কাপুর। আপনারা সকলেই জানেন কারিনার দিদি কারিশমাও অন্যতম একজন বলিউড অভিনেত্রী। বর্তমানে কারিনা অভিনেতা সইফ আলি খানের স্ত্রী এবং পতৌদি রাজপরিবারে সদস্য।
কারিনা তার অভিনয় জীবন শুরু করেন অভিষেক বচ্চনের বিপরীতে “রিফিউজি” সিনেমার মাধ্যমে ২০০০ সালে। বক্স অফিসে ফ্লপ হলেও এই সিনেমায় কারিনার মেকআপ বিহীন লুক কিন্তু সত্যিই নজর কারে। নিজের প্রথম সিনেমাতেই সাহসীকতার সাথে তিনি বিনা মেকাপ লুকে ধরা দিয়েছিলেন। আজ তেইশ বছর পরেও তার সৌন্দর্য একই রকম রয়ে গেছে আর অভিনয় দক্ষতা আজও সাবলীল।

আজ আমরা কারিনা কাপুর অভিনীত 5 টি সেরা সিনেমার কথা আপনাদের সাথে শেয়ার করবো। তার মধ্যে প্রথমটির সাথে আপনি খুব বেশি পরিমাণে পরিচিত আছেন নিশ্চই। বাকি। গুলির সম্পর্কে যদি নাও জেনে থাকেন আজ তবে জেনে নিন। না দেখে থাকলে দেখেও নিন ভরপুর বিনোদনে ভরা এই সিনেমা গুলি। চলুন দেরি না করে দেখেই নেওয়া যাক সিনেমার লিস্ট:

কারিনা কাপুর অভিনীত তথা বলিউডের অন্যতম শ্রেষ্ঠ সিনেমা হলো রাজকুমার হিরানি পরিচালিত “থ্রি ইডিয়টস”। আমির খানের বিপরীতে কারিনা এখানে ডক্টর প্রিয়ার চরিত্রে অভিনয় করেন ২০০৯ সালে।

কারিনার দ্বিতীয় বেস্ট সিনেমাও হলো বলিউডের অন্যতম খান সলমন খানের সাথে অভিনীত “বজরঙ্গী ভাইজান”। বক্স অফিসে ২০১৫ সালে রিলিজ হওয়া এই সিনেমাটি সুপারহিট হয়েছিল।

এরপর চলে আসি উইলিয়াম শেকসপিয়র এর “ওথেলো” থেকে অনুপ্রাণিত বিশাল ভরদ্বাজের ছবি ওমকারার কথায়। এই সিনেমাতে অজয় দেবগণ এর বিপরীতে করিনার অভিনয় অসাধারণ ছিলো।

শাহিদ কাপুরের সাথে কারিনা কাপুর এর সম্পর্কের কথা কে বা না জানে। রিলেশনে থাকার সময় কোনো ছবি হিট না হলেও তাদের প্রেমের সম্পর্কের ভাঙনের পর ২০০৭ সালে একসাথে অভিনীত “জব উই মেট” করিনার অভিনীত অন্যতম শ্রেষ্ঠ একটি ছবি। এখানে তিনি গীত এর চরিত্রে অভিনয় করেছেন। গীত এর চরিত্র টি এখানে সকলের নজর কারে।
এর পরে আসি বলিউডের অন্যতম আরো একটি চিরসবুজ ছবি K3G এর কথায়। মানে কাভি খুশি কাভি গাম। রিলিজের ২৩ বছর পরেও এই সিনেমা চিরসবুজ। এই সিনেমায় কারিনার অভিনীত “পু” চরিত্রটির মতোন ফ্যাশনিস্টা কারিনা ব্যক্তিগত জীবনেও। তিনি এতই সাবলীল ভাবে পু এর চরিত্রটি অভিনয় করেছিলেন তা দর্শক দের মনে আজও জায়গা করে নিয়েছে।

এছাড়াও করিনাকাপুরের অভিনীত আরো বেশ কয়েকটি সিনেমা রয়েছে যেখানে তার অভিনয় এর সেরা দিক প্রদর্শিত হয়েছে। যার মধ্যে “উডতা পাঞ্জাব”, “চামেলী, “অ্যাতরাজ” , “তালাশ” এর মতন সিনেমা গুলি অন্যতম।
আপনাকে জানাই কারিনা কিন্তু আজ অর্থাৎ ২১শে সেপ্টেম্বর তার ওটিটি প্ল্যাটফর্মেও ডেবিউ করতে যাচ্ছেন সুজয় ঘোষ সিনেমা “জানে জান” এর মাধ্যমে। কারিনা জানিয়েছেন এই প্রজেক্ট টি নাকি সুজয়ের ড্রিম প্রজেক্ট এর একটি। এবং বিগত দশ বছর ধরে তিনি এটার ওপর কাজ করতে চাইছিলেন।

শেষে আরো একবার বলিউডের ডিভা কারিনা কাপুরকে তার ৪৩তম জন্মদিনে শুভেচ্ছা জানাই আমাদের পক্ষ থেকে।

আরও খবর
৮৮ বছর বয়সী ধর্মেন্দ্রর পায়ে লাগলো চোট, ছেলে ববি দেওল জানালেন বর্তমান পরিস্থিতি !!
পাকিস্তানে বসে গোলাম হায়দারের এই পদক্ষেপে বিপাকে পরলেন সীমা হায়দার, দিতে হবে ৬ কোটি টাকা!!
বন্ধুকে প্রতারণা করে সাউথের এই নায়িকা চুরি করলো সোনা, হতে হলো গ্রেফতার !!