জওয়ান বক্স অফিস কালেকশন দিন ৫: ভারত পাকিস্তান ম্যাচের কারণে জওয়ান পেলো বড়ো ধাক্কা, গদর 2 গেল ছাপিয়ে !!

শাহরুখ খানের (Shahrukh Khan) সিনেমা জওয়ান (Jawan) বক্স অফিসে দারুন রোজগার করছিল, কিন্তু সোমবার ভারত পাকিস্তান (IND vs PAK) ম্যাচের সময় সেই রোজগারে কিছুটা খামতি দেখা গেলো। সোমবার গদর 2 এর থেকে কম হলো জওয়ান এর কালকেশন। 

শাহরুখ খান এবং সাউথের নায়িকা নয়নতারা অভিনীত জওয়ান বক্স অফিসে ধামাকার  সৃষ্টি করছে। রিলিজের পর থেকে ইতিমধ্যেই জওয়ান অনেক গুলো রেকর্ড ভেঙে ফেলছে। এলটি কুমারের পরিচালনা আর শাহরুখ খানের অ্যাকশন দর্শক দের মন কেড়ে নিয়েছে। রবিবার জওয়ান মুভি পাঠানের রোজগার কেও টেক্কা দিয়েছে খুব সহজেই। কিন্তু সোমবার ভারত পাকিস্তান ম্যাচ  জওয়ান এর রোজগার কে কিছুটা থমকে দিলো। সোমবার সকাল অবধি জওয়ান এর রোজগার ভালো থাকেলও, বিকেলে এবং সন্ধেতে ভারত পাকিস্তান ম্যাচ জওয়ান এর রোজগার কে বেশ প্রভাবিত করেছে এমনকি জওয়ান এর ওয়াল্ড কালেকশন এর ওপরেও বেশ প্রভাব ফেলেছে। 

সোমবার পাঁচ নম্বর দিন জওয়ান এর রোজগার:

সোমবার জওয়ান এর রোজগার ৩০ কোটি টাকা হয় যা ছিল রবিবারের রোজগারের থেকে ৫০ কোটি টাকা কম। সপ্তাহান্তে মানে রবিবার জওয়ান প্রায় ৮০ কোটি টাকা রোজগার করে। অর্থাৎ পাঁচ নম্বর দিনে জওয়ান এর মোট রোজগার হয় ৩১৬.১৬ কোটি টাকা। এবং এর সাথেই জওয়ান তার নির্মাণ খরচ উসুল করে নেয়।

নম্বর দিনেজওয়ানরইলো  গদর 2” এর থেকে পিছিয়ে

বক্স অফিসে সুনামী সৃষ্টি করা গদর 2 নিজের রিলিজের প্রথম সোমবার রোজগার করেছিলো ৩৮.৭ কোটি টাকা, যেখানে শাহরুখ খান অভিনীত জওয়ান নিজের রিলিজের ৫ নম্বর দিন রোজগার করলো মাত্র ৩০ কোটি টাকা। 

Gadar vs Jawan
Gadar vs Jawan

জওয়ান এর বক্স অফিস কালেকশন

  • জওয়ান রিলিজের প্রথম দিন রোজগার করেছিল ৭৫ কোটি টাকা যার মধ্যে কেবল সিনেমার হিন্দি ভার্সন থেকেই রোজগার হয়েছিল প্রায় ৬৫ কোটি টাকা। 
  • জওয়ান রিলিজের দ্বিতীয় দিন অর্থাৎ শুক্র বার রোজগার করেছিল ৫৩.২৩ কোটি টাকা যার মধ্যে সিনেমার হিন্দি ভার্সন থেকে রোজগার হয়েছে 

৪৬.২৩ কোটি টাকা

  • উইকএন্ড এর দিন জওয়ান বক্স অফিসে ঝড় তুলে কামাই করেছে ৭৭.৮৩ কোটি টাকা।
  • চতুর্থ দিন বক্স অফিসে জওয়ান  ৮০.১ কোটি টাকা রোজগার করে বলিউডের সব চেয়ে বেশি রোজগার করা সিনেমায় পরিণত হলো
  • পাঁচ নম্বর দিনেও জওয়ান ৩০ কোটি টাকা রোজগার করেছে যেটাকে বেশ ভালো বলেই ধরা যায়। 

জওয়ানএর ওয়ার্ল্ড কালেকশন :

রোজগার এর ব্যাপারে জওয়ান যেনো এক্সপ্রেস এর মত ছুটছে। ওয়ার্ল্ড কালেকশনের বিষয়েও জওয়ান ভালোই এগিয়ে। ৫ দিনে জওয়ান বিশ্বব্যাপী ৫৫০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে গেছে। চার নম্বর দিনে জওয়ান ৫২০.৮০কোটি টাকার ব্যবসা করেছে। চার নম্বর দিনে বিদেশে জওয়ান ১৭৭.০০ কোটি টাকার ব্যবসা করেছে।